প্রতিবেদক, রাজনীতি ডটকম

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ১৮৯ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
রবিবার (২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে সংগঠনটি এ কথা জানায়।
এতে বলা হয়, ফেব্রুয়ারি মাসে ৭২ জন কন্যা ও ১১৭ জন নারীসহ ১৮৯ জন নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৩০ জন কন্যাসহ ৪৮ জন।
এ ছাড়া ধর্ষণের শিকার হওয়াদের মধ্যে তিনজন কন্যাসহ ১১ জনকে দলবদ্ধ ধর্ষণ এবং এক কন্যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
মহিলা পরিষদ আরো জানায়, চারজন কন্যাসহ পাঁচজনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। পাশাপাশি ছয়জন কন্যাসহ যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১০ জন। উত্ত্যক্ত করায় এক নারী আত্মহত্যা করেছেন।
অগ্নিদগ্ধের কারণে পাঁচজনের মৃত্যু হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার তিনজন এবং একই কারণে হত্যা করা হয়েছে তিনজনকে।
প্রতিবেদনে বলা হয়, একজন কন্যাসহ শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ১৫ জন। তিনজন গৃহকর্মীকে নির্যাতন, এর মধ্যে দুজনকে হত্যার ঘটনা ঘটেছে।
এ ছাড়া বিভিন্ন কারণে ১০ জন কন্যাসহ ৪৬ জনকে হত্যা করা হয়েছে। তিনজন কন্যাসহ ১৭ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। পাঁচজন কন্যাসহ ১৫ জন আত্মহত্যা করেছেন। আটজন কন্যা অপহরণের শিকার হয়েছেন। একজন নারী সাইবার অপরাধের শিকার হয়েছেন। তিন কন্যাসহ মোট ৬ জন নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।
বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদে সংরক্ষিত ১৫টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রতিবেদনটি করা হয়েছে।

এতে তিন শিক্ষার্থী আহত হয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নেন। আহতরা হলেন— বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আনাস, হাসিব এবং সংস্কৃত বিভাগের মাহমুদুল হাসান। এ ঘটনাকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে।
১১ ঘণ্টা আগে
তাদের মধ্যে প্রায় সবাই ২০১৮ সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। নানা অনিয়মের কারণে ওই একাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘রাতের ভোট’ হিসেবে পরিচিতি পেয়েছে।
১২ ঘণ্টা আগে
তিনি বলেছেন, ঘটনার সময় একটি এলএনজি কার্গো টার্মিনালের খুব কাছাকাছি অবস্থান করছিল। সেটিকে দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারত এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।
১২ ঘণ্টা আগে