প্রতিবেদক, রাজনীতি ডটকম

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, নববর্ষের ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন হবে কি না, সে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ আলোচনা করে সিদ্ধান্ত নেবে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাসংক্রান্ত বৈঠকে তিনি এ কথা বলেন।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, আগামী ১০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সভা হবে, সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সিদ্ধান্তের কথা ঢাকা বিশ্ববিদ্যালয় জানাবে। তবে নাম পরিবর্তন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আজকে কোনো আলোচনা হয়নি। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এটা আয়োজন করে, সেহেতু তারাই এ বিষয় সিদ্ধান্ত নেবে।
সংস্কৃতি উপদেষ্টা আরও বলেন, ‘চৈত্রসংক্রান্তি ও নববর্ষ উপলক্ষে ঢাকাসহ দেশজুড়ে বাঙালি ও অন্যান্য জাতিগোষ্ঠীর কী কী অনুষ্ঠান হচ্ছে এর হাইলাইটগুলো নিয়ে আগামীকাল একটা সংবাদ সম্মেলন হবে। সেখানে আমরা লিখিত আকারে বিস্তারিত দিয়ে দেব কোথায় কখন কী হবে।’
মঙ্গল শোভাযাত্রা কী নাম দিয়ে পালন করা হবে—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করছেন। তাঁরাই আলোচনার মাধ্যমে নাম ঠিক করে আপনাদের জানাবেন। নাম পরিবর্তন হবে কি হবে না, তা ঢাকা বিশ্ববিদ্যালয় জানাবে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় শোভাযাত্রাটা করে। তাই তারাই নির্ধারণ করবে।’
এর আগে তিনি বলেছেন যে এ বছর শোভাযাত্রা আরও বেশি ইনক্লুসিভ হবে। সেটা কীভাবে করবেন বা কী কী থাকছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এবারের শোভাযাত্রায় বাঙালিসহ অন্য ২৬টি জাতিগোষ্ঠী অংশ নেবে। এটা সরকারি উদ্যোগে হবে। এখনই বান্দরবানে নৃ-গোষ্ঠীর আয়োজনে মেলা চলছে। চৈত্রসংক্রান্তিতে ছুটি ঘোষণা করা হয়েছে, যাতে বিভিন্ন জাতিগোষ্ঠী উৎসব করতে পারে।

রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার (১৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন মন্ত্রণালয়ের উপ-সচিব তৌছিফ আহমেদ।
৪ ঘণ্টা আগে
চলমান বৈশ্বিক জ্বালানি সংকটের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, এই সংকট আমাদের পারস্পরিক নির্ভরতা ও দুর্বলতার বিষয়টি স্পষ্টভাবে সামনে এনেছে। কোনো দেশ এককভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে না। আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা জোরদার করা এবং সরবরাহ বিঘ্নিত হওয়ার সমস্যা সমাধানে এশিয়ার দেশগুলোর মধ্যে সমন্বি
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশের সংস্কার কার্যক্রম জোরদার ও সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
৫ ঘণ্টা আগে
ভারতের মণিপুর রাজ্যে প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ ইস্যুতে জাতীয় সংসদে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, 'আমরাই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম।'
৫ ঘণ্টা আগে