সিনিয়র সহকারী সচিব পদে ২৬৪ জনের পদোন্নতি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ মার্চ ২০২৬, ১০: ৪৩
জনপ্রশাসন মন্ত্রণালয়

প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আনতে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৬৪ জন কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৬৪ জন কর্মকর্তাকে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১’ এর বিধি ৫(বি) অনুযায়ী সিনিয়র স্কেল (সিনিয়র সহকারী সচিব) পদে (জাতীয় বেতনস্কেল, ২০১৫-এর ষষ্ঠ গ্রেড: টাকা ৩৫,৫০০-৬৭,০১০/-) পদোন্নতি প্রদান করা হলো।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র পাঠাবেন ([email protected]) এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থলে স্ব স্ব পদে কর্মরত থাকবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের তালিকা দেখুন এখানে—

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষ

ভোরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর থেকেই সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়েছে। হাতে ফুল, ব্যানার আর হৃদয়ে গভীর ভালোবাসা নিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় করছেন সর্বস্তরের মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রদ্ধার ফুলে ফুলে ভরে উঠছে স্মৃতিসৌধের মূল বেদী, যেখান

১ ঘণ্টা আগে

একযোগে ১২ দপ্তরে নতুন সচিব, জনপ্রশাসনে সংযুক্ত ৫ জন

তিন সচিবের দপ্তর বদলে দেওয়া হয়েছে। এ ছাড়া চুক্তিভিত্তিক সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে একজনকে। দপ্তর থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে পাঁচজনকে।

৩ ঘণ্টা আগে

স্মৃতিসৌধে একাত্তরের শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

এরপর বিএনপি চেয়ারম্যান হিসেবে দলীয় নেতাকর্মীদের নিয়ে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া অন্যান্য দল ও সংগঠনের নেতারা একে একে শ্রদ্ধা নিবেদন করেন সেখানে।

৪ ঘণ্টা আগে

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। বুধবার (২৫ মার্চ) গভীর রাতে রাজধানীর একটি এলাকা থেকে তাকে আটক করা হয়।

৮ ঘণ্টা আগে