চাঁদ দেখা কমিটি বসছে সন্ধ্যায়

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

পবিত্র রমজান শুরুর দিন ঠিক করতে বৈঠক করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ শনিবার সন্ধ্যা ৬টায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে হবে এই বৈঠক। বৈঠকের সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সভায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ চাঁদ দেখা গেলে আগামীকাল রোববার প্রথম রোজা পালন করা হবে। দেশের যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে তা কমিটিকে জানানোর অনুরোধ করা হয়েছে। আরবি ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর শাবান মাসের ২৯ তারিখ জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আজ থেকে মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে রমজান মাস।

বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ

ইসি মাছউদ বলেন, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। জাতিকে ভাল নির্বাচন দেয়ার জন্য রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাচনের কাজে নিয়োজিত ১৮ লাখ কর্মকর্তা-কর্মচারী, পুলিশ বাহিনী, বিজিবি, সেনাবাহিনী, আনসার সবই প্রতিজ্ঞাবদ্ধ। সে ধরনের মানসিকতা তাদের মাঝে রয়েছে।

৩ ঘণ্টা আগে

নির্বাচনে ৫১৯ প্রার্থী ঋণগ্রহীতা, শীর্ষে বিএনপি: সুজন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ২ হাজার ২৬ জন প্রার্থীর মধ্যে আয়কর রিটার্নের কপি জমা না দেওয়ায় ‘প্রায় অর্ধেকের মনোনয়ন অসম্পূর্ণ’ বলে দাবি করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন।

৫ ঘণ্টা আগে

আ.লীগকে বাদ দিয়ে নির্বাচন ‘অন্তর্ভুক্তিমূলক’ হবে না: সিপিডি

শনিবার এক মিডিয়া ব্রিফিংয়ে সিপিডি জানায়, আওয়ামী লীগের বিপুলসংখ্যক সমর্থক ও ভোটার চূড়ান্ত নির্বাচনি ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাদের মতামত ও অংশগ্রহণ উপেক্ষা করা হলে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে।

৫ ঘণ্টা আগে

চার পদ্ধতিতে জানতে পারবেন ভোটকেন্দ্রের তথ্য

এবার ভোটারদের সুবিধার্থে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানার চারটি সহজ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এসব পদ্ধতির মাধ্যমে ভোটাররা দ্রুত ও নির্ভুলভাবে ভোটার নম্বর এবং ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন।

৫ ঘণ্টা আগে