ডেস্ক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে ১৫টি বিষয়ে সংস্কার প্রস্তাব দিয়ে প্রতিবেদন জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন।
শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এই প্রতিবেদন হস্তান্তর করেন।
কমিশনের প্রধান শিরীন পারভীন হকের নেতৃত্ব নারীবিষয়ক সংস্কার কমিশনের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শিরিন পারভীন হককে প্রধান করে ২০২৪ সালের নভেম্বরে ১০ সদস্যের নারীবিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়।
কমিশনের সদস্যরা হলেন- ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো মাহীন সুলতান, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) অবৈতনিক নির্বাহী পরিচালক সারা হোসেন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফৌজিয়া করিম ফিরোজ, বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি কল্পনা আক্তার ও নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. হালিদা হানুম আক্তার।
এছাড়াও কমিশনের অন্য সদস্যরা হলেন- জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম, এশিয়ান উন্নয়ন ব্যাংকের সাবেক সিনিয়র সামাজিক উন্নয়ন উপদেষ্টা ফেরদৌসী সুলতানা ও শিক্ষার্থী প্রতিনিধি নিশিতা জামান নিহা।

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যেই চিকিৎসকসহ বিভিন্ন পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জনবল সংকট দূর করতে পর্যায়ক্রমে সকল শূন্যপদ পূরণ করা হবে।
৩ ঘণ্টা আগে
আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতা কারাগারে, অথচ তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছিল না— এই প্রশ্নও ছিল আলোচনায়। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার তাকে ছাড় দিলেও বিএনপি কী একই অবস্থান নেবে— এ নিয়েও ছিল জল্পনা। অবশেষে সেই সব প্রশ্নের অবসান ঘটিয়ে গ্রেপ্তার হলেন শিরীন শারমিন চৌধুরী।
৩ ঘণ্টা আগে
বর্তমানে দেশে ডিজেল, অকটেন ও পেট্রোলের সন্তোষজনক মজুত রয়েছে। তবে আন্তর্জাতিক বাজারের প্রেক্ষাপটে তেলের দাম বাড়ানোর প্রয়োজন হলে তা মন্ত্রিসভার বৈঠকে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
৩ ঘণ্টা আগে
স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা মহামারি মোকাবিলায় সরকার কর্তৃক ভ্যাকসিনসহ করোনা রোধের সরঞ্জামাদি আমদানি ও কেনাকাটার জন্য ২০২০-২১ অর্থবছর থেকে ৪ হাজার ৬৮৫ কোটি ২২ লাখ ২ হাজার ২৯৭ টাকা বরাদ্দ করা হয়েছিল। এ বরাদ্দ থেকে এখন পর্যন্ত ভ্যাকসিন কেনায় ব্যয় হয়েছে ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা।
৪ ঘণ্টা আগে