ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও জঙ্গী তৎপরতা বৃদ্ধির আশঙ্কায় ভারত অতিরিক্ত সতর্কতা জারি করেছে।
সম্প্রতি দক্ষিণবঙ্গের তিনটি জেলার স্পর্শকাতর এলাকা পরিদর্শনের পর বিএসএফ-এর দক্ষিণবঙ্গের আইজি মনিন্দর সিং পাওয়ার জওয়ানদের সদাসতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিযেছেন। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া চরম পদক্ষেপ নিতে নিষেধ করা হয়েছে।
আইজি জানান, সীমান্তে নিরাপত্তায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। নদিয়া, মালদা এবং মুর্শিদাবাদ সীমান্তে নিরাপত্তা নিশ্ছিদ্র করতে অতিরিক্ত ২২ কোম্পানি বিএসএফ জওয়ান মোতায়েন করা হচ্ছে।
জানা গেছে, রাতে নজরদারির জন্য সর্বত্র নাইট ভিশন ক্যামেরা বসানো হয়েছে। সীমান্ত লাগোয়া গ্রামগুলোতে গোয়েন্দাদের শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করার নির্দেশও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
এই বিষয়ে বিএসএফের পক্ষ থেকে বলা হয়েছে, ‘যেখানে কাঁটাতার নেই সেখানে বেড়া দেওয়া হচ্ছে। যেখানে বেড়া নেই সেখানে অনুপ্রবেশ হচ্ছে, এটা সঠিক তথ্য নয়। ওখানে আমাদের টহলদারি বাড়ানো হয়েছে। সিসিটিভি, রাতে ফ্লাড লাইট রয়েছে। আমাদের সীমান্তের একদিকে বিএসএফ অন্যদিকে বিজিবি। দুই বাহিনীর সঙ্গে ভাল যোগাযোগ আছে। আমাদের সব সময়ে চেষ্টা থাকে যাতে কোনো অনুপ্রবেশ যেন না ঘটে।’
তবে বাংলাদেশের অশান্ত পরিস্থিতির সুযোগে সীমান্ত দিয়ে সোনা পাচার কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। ডিসেম্বরের তিন সপ্তাহে মুর্শিদাবাদ সীমান্তে ৮০৭০ কিলোগ্রাম সোনা আটক করা হয়েছে। এ বিষয়েও বিএসএফকে সতর্ক থাকতে বলা হয়েছে।

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে দুই দেশ নীতিগতভাবে একমত হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর মাহদী আমিন বলেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতে চাই, আমাদের দুই দেশই অবিলম্বে এই শ্রমবাজার পুনরায় চালু করার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। একটি নতুন ও আধুনিক প্রক্রিয়া অনুসরণ করে যত দ্রুতসম্ভব আমরা এই শ্রমবা
১৯ ঘণ্টা আগে
ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জবির সাবেক উপাচার্য ড. সাদেকা হালিম প্রসঙ্গে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রেণিকক্ষ ও শ্রেণিকক্ষের বাইরে অশিক্ষকসুলভ আচরণ ও নৈতিক স্খলনজনিত অপরাধসহ বিভিন্ন অভিযোগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
২০ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (৩০ জুলাই) তাদের নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয়।
১ দিন আগে
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে একটি হত্যা ও দুটি অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরীন হীমার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
১ দিন আগে