প্রতিবেদক, রাজনীতি ডটকম

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। রোববার (১৮ মে) দুপুরে থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগে বিমানবন্দরে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।
জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নুসরাত ফারিয়াকে রাজধানীর ভাটারা থানায় নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে হস্তান্তর করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ঢাকার ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়ার নাম রয়েছে। মামলাটি দায়ের করেছিলেন আন্দোলনের সঙ্গে যুক্ত এনামুল হক নামের এক ব্যক্তি।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, "নুসরাত ফারিয়াকে এখনো গ্রেফতার দেখানো হয়নি। তাকে ডিবিতে নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কিনা তা দেখা হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। এ ব্যাপারে কাজ চলমান রয়েছে।"
মামলা সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয় ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী নায়িকা নুসরাত ফারিয়াকে।
মামলায় আরও উল্লেখ করা হয়, এসব আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন। এ সময় অন্য আসামিদের ছোড়া গুলি বাদী এনামুল হকের ডান পায়ে লাগলে সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।

প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, “আমরা ইতোমধ্যেই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। আমরা আরও সিসিটিভি ফুটেজ কালেক্ট করার চেষ্টা করছি।
৩২ মিনিট আগে
জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাং, ছিনতাইকারীরা যাতে “মাথাচাড়া দিয়ে উঠতে না পারে”, সেজন্য পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে তার ভাষ্য।
৪০ মিনিট আগে
বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সাংবাদিকদের জানান, কৃষিঋণ বিষয়ক প্রস্তাবনার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
১ ঘণ্টা আগে
একুশে পদক পাচ্ছেন— চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এ ছাড়া সংগীত দল হিসেবে ব্যান্ড ওয়ার
১ ঘণ্টা আগে