ছাত্রশক্তির বিরুদ্ধে ‘ছাত্রলীগ’ সন্দেহে ঢাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৯ মার্চ ২০২৬, ১৫: ৪২
রাহিদ খান পাভেল। ছবি: সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কয়েক দফায় মেরে পুলিশের হাতে সোর্পদ করার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের বিরুদ্ধে।

সোমবার (৩ মার্চ) ভোর রাতে সেহরির সময় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রাহিদ খান পাভেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ‘ছাত্রলীগ’ বলে তাকে পেটানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমি কখনো কোনো সংগঠনে ছিলাম না। আমার কোনো পদ নেই।’

পাভেল বলেন, ‘আমি বুয়েটের কাজী নজরুল ইসলাম হলে সেহেরি খেতে গিয়েছিলাম। সেখানে হাসিব, শুভ, সাইফুল্লাহ, মহিউদ্দিন ও আবরারও খাচ্ছিল। তাদের নেতৃত্বে প্রায় ২০-২৫ জন কোনো কারণ ছাড়াই আমাকে দুই থেকে আড়াই ঘণ্টা মারধর করেছে।’

তিনি আরও বলেন, ‘আমি তাদের বলেছি, আমার দোষ থাকলে আমাকে পুলিশের হাতে তুলে দেওয়া হোক। কিন্তু তারা আমার কোনো কথা শোনেনি। তারা আমাকে পলাশীতে এনে আবার মারে, সেখান থেকে বাইকে করে ভিসি চত্বরে নিয়ে এসে কয়েকজন মিলে কিল-ঘুষি মারে।

ভুক্তভোগী জানান, তার অবস্থা খারাপ হয়ে গেলে তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুলিশ তাকে আটক করে। মারার পর তার মোবাইল, মানিব্যাগ ও বাইকের চাবি ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন পাভেল।

মারধরের শিকার ঢাবি শিক্ষার্থী পাভেল যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন, তাদের মধ্যে আছেন— জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা সাইফুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসিব আল ইসলাম, সর্দার নাদিম মোহাম্মদ শুভ, মোহাম্মদ মহিউদ্দিন ও আবরার।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, ‘আজকে সেহরির সময় ছাত্রশক্তির নেতাকর্মীরা তাকে (পাভেল) পুলিশের হাতে সোর্পদ করে। এখন সে আমাদের হেফাজতে আছে। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় সে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। আগে সুস্থ হোক, তারপর আমরা তার বিষয়ে সিদ্ধান্ত নেব।’

এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নেবে কি না জানতে চাইলে প্রক্টর সাইফুদ্দিন আহমদ বলেন, ‘এ নিয়ে কোনো অভিযোগ আসেনি। তবে এ ঘটনা জানার পর আমি সেই ছেলেকে মেডিকেল ট্রিটমেন্ট দিতে শাহবাগ থানাকে রিকোয়েস্ট করেছি। আমরা তার খোঁজখবর রাখছি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেব।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

৮ ঘণ্টা আগে

দুর্নীতির ‘প্রাথমিক সত্যতা’ বক্তব্য প্রত্যাহারে দুদক কর্মকর্তাকে আইনি নোটিশ আসিফের

আসিফ মাহমুদের দাবি, কোনো ধরনের তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই দুদকের জনসংযোগ কর্মকর্তার এমন বক্তব্যের কারণে তাকে ঘিরে ব্যাপক মিডিয়া ট্রায়াল শুরু হয়। এতে অভিযোগগুলো যেন ইতোমধ্যেই প্রমাণিত— জনমনে এমন একটি ধারণা তৈরির সুযোগ সৃষ্টি হয়। এর ফলে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি

২১ ঘণ্টা আগে

ফায়ারিং অনুশীলনে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।

১ দিন আগে

কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

ভারতের ঝাড়খন্ড রাজ্যে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। ২০১৭ সালে আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে পিডিবি। কেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। চাহিদা অনুযায়ী একসময় এখান থেকে দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের

১ দিন আগে
Advertisement