শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যার নেপথ্যে হাটের ইজারা: ডিবি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ২০: ৩৩

আধিপত্য বিস্তার ও হাট ইজারা নিয়ে দ্বন্দ্বে সন্ত্রাসী টিটন হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে ডিএমপির সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

তিনি জানান, নিউমার্কেটে খন্দকার নাঈম আহমেদ টিটনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শফিকুল ইসলাম বলেন, আপনারা জানেন টিটন নিজেও একজন শীর্ষ সন্ত্রাসী ছিলেন।প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যাকাণ্ড হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় কারা জড়িত, সে বিষয় তদন্ত করছি। খোঁজখবর নিচ্ছি, যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মামলার এজাহারে মোহাম্মদপুরের বছিলার গরুর হাট নিয়ে দ্বন্দ্ব ছিল। এই ঘটনায় পিচ্চি হেলাল ও কালা বাদলসহ অনেকের নামে উল্লেখ রয়েছে এ বিষয়ে জানেন কি না? এমন প্রশ্নের জবাবে ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, মামলা হয়েছে। বাদী যাদের নাম উল্লেখ করেছেন আমরা কাজ করছি। আধিপত্য নিয়ে দ্বন্দ্ব ছিল। আপনারা জানেন সামনে কোরবানি, গরুর হাট নিয়েও দ্বন্দ্ব ছিল। এই হত্যাকাণ্ডে করা জড়িত সেটি উদঘাটন করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হাট ইজারা কেন্দ্র করে ভবিষ্যতে এমন হত্যাকাণ্ড প্রতিরোধে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি। হাট কেন্দ্র করে যেন কোনোভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই বিষয় তথ্য সংগ্রহ ও নজরদারি বাড়ানো হবে।

বিদেশে বসে হত্যার নির্দেশনা দেওয়া হচ্ছে। এ বিষয় ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অতীতে এমন কর্মকাণ্ড অনেকেই করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় বিদেশে অবস্থানরত কারও সংশ্লিষ্টতা পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যাদের এমন অপরাধের সঙ্গে জড়িত থাকার তথ্য প্রমাণে দোষী সাব্যস্ত হবে ইন্টারপোলে চিঠি দেওয়া হবে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া।

উগ্রবাদীরা আসলেই মাথাচাড়া দিচ্ছে কি না, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মাথাচাড়া দিচ্ছে এমনটা বলবো না, আমি শুধু বলবো যারা এসব কাজে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অতীতেও ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীতে যারা জড়াবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

অতীত সরকারের সময়ে জঙ্গি নাটক সাজানো হতো, বর্তমানে কর্মকাণ্ডগুলো নিয়ে স্পষ্ট ব্যাখ্যা জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, কোনো আসামিকে ধরে নাটক সাজানোর কাজ পুলিশের নয়। পুলিশের কাজ হলো যে অপরাধী তাকে আইনের আওতায় আনা। এ ব্যাপারে আমরা সজাগ রয়েছি।

রাজনীতি/এসআই

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

২ ঘণ্টা আগে

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৩ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৩ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৪ ঘণ্টা আগে
Advertisement