ডেস্ক, রাজনীতি ডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরসূচি চূড়ান্ত করার বিষয়ে আলোচনা করতে দুই দিনের সফরে আগামী বুধবার (৮ মে) ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রা। সোমবার (৬ মে) কূটনৈতিক সূত্রে বাসস জানায়, বুধবার সন্ধ্যায় ঢাকা পৌঁছালেও কোয়াত্রা বৃহস্পতিবার তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন।
ভারতীয় পররাষ্ট্রসচিব বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসন্ন দিল্লী সফরের বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র হস্তান্তর করবেন।
ঢাকা সফরকালে কোয়াত্রা পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া প্রধানমন্ত্রীর দিল্লি সফর-সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন বলেও সূত্র জানিয়েছে।
এছাড়া নয়া দিল্লির কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন দিল্লি সফর নিয়ে আলোচনা করতে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান গতকাল রোববার সন্ধ্যায় ঢাকা এসেছেন। তিনি সফররত ভারতীয় পররাষ্ট্রসচিব ও বাংলাদেশ কর্তৃপক্ষের মধ্যে অনুষ্ঠিতব্য বৈঠকে যোগ দেবেন বলে সূত্রে জানা গেছে।
আগামী জুলাই মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর হতে পারে বলে সূত্র নিশ্চিত করেছে। গত জানুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর এটাই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম ভারত সফর।
সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকে তিস্তার পানি বণ্টন চুক্তি বিষয়ে জোর দিয়ে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয়াদি প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের সূত্র ধরে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’। সংগঠনটি এ ধরনের পদক্ষেপকে ‘অগণতান্ত্রিক, প্রতিহিংসামূলক
২ ঘণ্টা আগে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম বলেন, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে যোগাযোগ চলছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা গত ৫ আগস্ট নয়াদিল্লিতে প্রকাশ্যে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ায় পরিবেশ নষ্ট হয়েছে
৪ ঘণ্টা আগে
মামলাটি তদন্ত শেষে আজ রোববার বেলা ১২টার দিকে নোয়াখালী জেলা বিশেষ জজ আদালতের বিচারক শওকত আলী ৩ আসামিকে মৃত্যুদণ্ড, ৩ জনকে যাবজ্জীবন এবং ২ জনকে খালাস প্রদান করেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানার আদেশ দেয়া হয়।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যারা দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করবে, তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের শান্তি রক্ষার স্বার্থে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে।’
৬ ঘণ্টা আগে