প্রতিবেদক, রাজনীতি ডটকম

‘যাকাত ব্যবস্থা যদি পুরোপুরি কার্যকর হতো তাহলে শিক্ষার সমান সুযোগ তো বটেই বাংলাদেশে চরম দারিদ্রের অবসান হতো। এমনকি মধ্যম লেভেলের দারিদ্রও থাকত না। উচ্চবিত্তরা ঠিকমতো যাকাত পরিপালন করলে কোনো দেশেই বড় বৈসম্য থাকবে না। তবে আমি মনে করি যাকাতের অর্থ ব্যবহারের সবচেয়ে উৎকৃষ্ট খাত হলো শিক্ষা। শুধু শিক্ষা নয় সমাজের সব স্তরের বৈসম্য দূর করে যাকাত।’
শুক্রবার (৫ অক্টোবর( ঢাকায় সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা প্রফেসর ওয়াহিদউদ্দিন মাহমুদ।
তিনি বলেন, ‘সরকারি শিক্ষা ব্যবস্থায় অনেক বৈসম্য আছে। প্রথমত, আমাদের মতো দেশের বাজেটে শিক্ষা খাতে যতটা বরাদ্দ থাকা উচিত তা থাকে না।
এটা সরকারের ঠিক দোষ বলব না। কারণ দেশের রাজস্ব আয় এতোটাই কম যে, স্বাস্থ্য-শিক্ষা-সমাজসেবাতে তার প্রভাব পড়ে। তারপরও যা বরাদ্দ হয় সেখানে যে বৈসম্য নিরোধ করা গেছে তা বলব না। একটি কল্যাণমুখি সরকারের সবচেয়ে বড় দায়িত্ব শিশুরা যেকোনো আর্থিক অবস্থা থেকেই আসুক না কেন তার সমান ও মানসম্পন্ন শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। আমাদের রাষ্ট্র সেটা এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারেনি। যেটুকু অর্থ বরাদ্দ হয় সেখানেও অপচয় ও অপব্যায় হয়। সঠিক জায়গায় ব্যয় করা হয় না।’
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিক্যাল কলেজ ও নার্সিং ইন্সটিটিউটের স্নাতক ১ম বর্ষে অধ্যয়নরত অস্বচ্ছল এক হাজার আটশত শিক্ষার্থীকে আড়াই বছরব্যাপী মাসিক ৪০০০ টাকা হারে বৃত্তি প্রদান করছে।
ঢাকার ইনস্টিটিউটি অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান ও উপ-উপাচার্য প্রফেসর ড. মামুন আহমেদ খান, সিজেডএম এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও সদ্য গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদশে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ-মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ৪২০ জন শিক্ষার্থীকে বৃত্তির অ্যাওয়ার্ডপত্র তুলে দেয়া হয়।

মো. মাহবুবুল আলম ২০২৪ সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকারের সময়ে বিটিভি মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন দুই বছর মেয়াদে। বৃহস্পতিবারই জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে তার অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
১৮ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করা হয়েছে। নির্ধারিত দিনেই শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও প্রচলিত অন্যান্য মাধ্যমে ফল জানতে পারবেন।
১৮ ঘণ্টা আগে
খসড়া আইনে বাহিনীর দায়িত্বে বড় ধরনের পরিবর্তন না থাকলেও জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে কয়েকটি নতুন বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন— এসআরবির কোনো সদস্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অসদাচরণ বা হয়রানির অভিযোগ সরাসরি করতে পারবেন সাধারণ নাগরিক। এসব অভিযোগ গ্রহণ, তদন্ত ও
১৮ ঘণ্টা আগে
জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফেরানোর পরিবেশ তৈরির লক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের গোপন তৎপরতা চালানোর খবরের প্রেক্ষাপটে চবি প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষকদের তালিকায় চবির ৯ শিক্ষকের নাম পাও
১৯ ঘণ্টা আগে