‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে আজও শাহবাগ অবরোধ প্রকৌশল শিক্ষার্থীদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধ করেছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: রাজনীতি ডটকম

তিন দফা দাবিতে এবার পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি নিয়ে শাহবাগ অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) একাধিক প্রকৌশল ও সাধারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে শাহবাগে মোড় ঘিরে আশপাশের সবগুলো সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগে প্রধান সড়কে অবস্থান নেন প্রকৌশলের শিক্ষার্থীরা।

যে তিন দফা দাবি নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছেন সেগুলো হলো— ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।

এসব দাবি নিয়ে গতকাল মঙ্গলবারও শাহবাগে অবস্থান নেন প্রকৌশল শিক্ষার্থীরা। প্রায় পাঁচ ঘণ্টা তারা শাহবাগ অবরোধ করে রাখেন। বুধবার তাদের দ্বিতীয় দিনের কর্মসূচিতে অন্যান্য সাধারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সংহতি জানিয়েছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, তারা প্রাথমিক কর্মসূচি হিসেবে শাহবাগ অবরোধ করছেন। দাবি আদায় না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না।

এদিকে শাহবাগ মোড় ঘিরে সব সড়ক বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট দেখা দিয়েছে।

ভোগান্তিতে পড়েছেন যাতায়াতকারীরা। গোটা এলাকায় পায় হাঁটা ছাড়া চলাচলেত উপায় নেই

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখায় যানজট তৈরি হয়েছে। আপাতত কাঁটাবন, মৎস্যভবন ও ইন্টারকন্টিনেন্টাল মোড়কে বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করতে বলা হচ্ছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে নির্বাচনী প্রচারণা শুরু কাল

তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল ধানের শীষ প্রতীক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মাসুদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন। এছাড়া বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) একজন প্রার্থী কাঁচি প্রতীকে নির্বাচন করছেন।

১২ ঘণ্টা আগে

জ্বালানি তেল নিয়ে জেলা প্রশাসকদের ৯ নির্দেশনা

আজ রোববার জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত অনলাইন মতবিনিময়সভায় সভাপতির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এসব নির্দেশনা দেন। সভায় মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব ও সব জেলা প্রশাসক অনলাইনে যুক্ত ছিলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প

১২ ঘণ্টা আগে

লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

তারেক রহমান বলেন, ‘এই রাতে ইবাদত-বন্দেগি, তাওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয়। রমজান মাস সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলির জাগরণের মাস। পবিত্র লাইলাতুল কদরের শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে।’

১৩ ঘণ্টা আগে

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

জাতীয় সংসদে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান। অন্যদিকে, সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাফ জানিয়ে দিয়েছেন, বর্তমান সংবিধান অনুযায়ী এ ধরনের কোনো পরিষদের আইনি ভিত্তি নেই, ফলে রাষ্ট্রপতি এমন অধিবেশন ডাকত

১৩ ঘণ্টা আগে