বরিশাল প্রতিনিধি

চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশার মধ্যে যাত্রীবাহী দুটি লঞ্চের (অ্যাডভেঞ্চার-৯ ও জাকির সম্রাট-৩) মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অন্তত আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ঝালকাঠি লঞ্চঘাট থেকে চারজন কর্মীসহ অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি আটক করেছে জেলা পুলিশ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ঝালকাঠি লঞ্চঘাট এলাকা থেকে লঞ্চটির মাস্টারসহ চার কর্মীকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলার পুলিশ সুপার মিজানুর রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে চাঁদপুরের হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে ঢাকা থেকে ঝালকাঠিগামী অ্যাডভেঞ্চার-৯ ও ভোলা থেকে ঢাকাগামী জাকির সম্রাট-৩ নামে দুটি লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে উভয় লঞ্চের অন্তত আটজন নিহত এবং কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি থেকে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তবে নিহতের সংখ্যা ও পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঝালকাঠির পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি প্রথমে ধাক্কা দেয়। সে কারণেই লঞ্চটি ও সংশ্লিষ্ট চার কর্মীকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নৌ পুলিশের এসআই সরোয়ার হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঝালকাঠি ঘাটে আটক রয়েছে। লঞ্চের চার কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ঘটনার পরপরই লঞ্চের চালক ও সুকানি পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঝালকাঠি লঞ্চঘাট এলাকায় পুলিশ ও নৌ পুলিশের তৎপরতা বাড়ানো হয়। নদীপথে চলাচলের সময় কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় পর্যাপ্ত সতর্কতা না মানায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঘটনার বিষয়ে বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ যৌথভাবে তদন্ত করছে। তদন্ত শেষে নিহত, আহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য জানা যাবে।

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির অভিযোগে দায়ের করা মামলায় সমন জারি করেছেন আদালত।
৪ ঘণ্টা আগে
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে কেন্দ্রসচিবদের একগুচ্ছ জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) এ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
৪ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মুহা. মুজাহিদুল ইসলাম শাহিন। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধের জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার সরাসরি প্রভাব পড়েছে এবার দেশের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বাজারে। রান্নার কাজে ব্যবহৃত এই এলপিজি দাম প্রতি কেজিতে ৩২ টাকা ৩০ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
৫ ঘণ্টা আগে