চট্টগ্রাম বন্দরে ট্যাংকারে আগুন, ৩৬ নাবিক উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
এমটি বাংলার সৌরভ ট্যাংকারে আগুন। ভিডিও থেকে নেওয়া ছবি

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ‘এমটি বাংলার সৌরভ’ নামের ট্যাংকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে এই ঘটনা ঘটে। ট্যাংকারটি থেকে ৩৬ জন নাবিককে উদ্ধার করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ট্যাংকারটিতে আগুন জ্বলছে। ট্যাংকারটি তীরের কাছাকাছি সাগরে নোঙর করা অবস্থায় দেখা যায়। আরেকটি জাহাজ থেকে এই ভিডিও ধারণ করা হয়।

কোস্টগার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান বলেন, শুক্রবার দিবাগত রাত ১২টা ৫০ থেকে ৫৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার সময় সাগরে টহলরত কোস্টগার্ডের মেটাল শার্ক নামের স্পিডবোট গিয়ে প্রথমে উদ্ধার অভিযান শুরু করে। মোট চারটি স্পিডবোট দিয়ে ৩৬ জনকে উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কোস্টগার্ডের একটি টাগবোট সেখানে গেছে।

বিএসসির এই ট্যাংকারটি সাগরে বড় জাহাজ থেকে তেল নিয়ে জেটিতে নিয়ে আসে। এরপর পাইপলাইনে ইস্টার্ন রিফাইনারিতে সরবরাহ করা হয়। ট্যাংকারটিতে ৪২ জন নাবিক ছিলেন বলে বিএসসি জানিয়েছে।

গত সোমবার বন্দরের ডলফিন অয়েল জেটিতে নোঙর করে রাখা বিএসসি’র আরেকটি ট্যাংকার ‘এমটি বাংলার জ্যোতিতে’ বিস্ফোরণ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

৪ ঘণ্টা আগে

শিশু সুরক্ষা লঙ্ঘনের দায়ে এবার মেটাকে ৫৭ কোটি ডলার জরিমানা

নিউ মেক্সিকোতে ২০২৩ সালে কয়েকজন আইনজীবীর করা একটি মামলায় বিচারক ব্রায়ান বিয়েডশেইড এ জরিমানা ঘোষণা করেন। ফেসবুকসহ মেটার প্ল্যাটফর্মগুলো শিশুদের বিপদে ফেলেছে, তাদের যৌন উত্তেজক উপাদান ও যৌন শিকারীদের সংস্পর্শে এনেছে— এমন অভিযোগ এনে মেটাকে দায়বদ্ধ করার দাবি করা হয়েছিল মামলায়।

৬ ঘণ্টা আগে

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

মো. মাহবুবুল আলম ২০২৪ সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকারের সময়ে বিটিভি মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন দুই বছর মেয়াদে। বৃহস্পতিবারই জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে তার অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

১৯ ঘণ্টা আগে

এসএসসি পরীক্ষার ফল ১০ আগস্ট

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করা হয়েছে। নির্ধারিত দিনেই শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও প্রচলিত অন্যান্য মাধ্যমে ফল জানতে পারবেন।

১৯ ঘণ্টা আগে