সরিয়ে দেওয়া হলো স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তাকে

প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ তুহিন ফারাবীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, মুহাম্মদ তুহিন ফারাবী আর অফিস করছেন না। উপদেষ্টার দপ্তর থেকে তাকে অফিসে আসতে নিষেধ করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত বছরের ২ অক্টোবর তুহিন ফারাবীকে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায়।

তার নিয়োগের অফিস আদেশে বলা হয়েছিল, তুহিন ফারাবীর এ নিয়োগ হবে অস্থায়ী। উপদেষ্টা যত দিন এ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত থাকবেন, অথবা যত দিন তাকে এ পদে রাখার ইচ্ছা পোষণ করবেন, তত দিন তিনি এ পদে বহাল থাকবেন।

তুহিন ফারাবী কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মেডিক্যাল দলের সদস্য। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ার পর তার বিরুদ্ধে মন্ত্রণালয়ে নানা ধরনের অভিযোগ উঠেছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পেট্রোল-অকটেনের উৎপাদন দেশেই, তবু সংকট কেন?

দেশের নিজস্ব গ্যাসক্ষেত্র থেকে আসা কনডেনসেট থেকে সবচেয়ে বেশি পেট্রোল ও অকটেন, কেরোসিন ও ডিজেল এবং অল্প পরিমাণ এলপিজি উৎপাদন করে হবিগঞ্জ অবস্থিত সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) ফ্র্যাকশনেশন প্ল্যান্ট ও ক্যাটালাইটিক রিফর্মিং ইউনিট বা সিআরইউ।

৪ ঘণ্টা আগে

তেলের সংকট নেই, দেশে আমদানি-সরবরাহ স্বাভাবিক: মীর শাহে আলম

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার আগামী তিন মাসের বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে। বিশেষ করে জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা ৬টার মধ্যে বাজার বন্ধ রাখা এবং মন্ত্রী ও সচিবদের ব্যয় ৩০ শতাংশ কমিয়ে আনার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।

৪ ঘণ্টা আগে

ক্যামব্রিজের অধ‍্যাপক মোজাহারুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ

যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মোজাহারুল ইসলামের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ৩ এপ্রিল। এ উপলক্ষ্যে আজ শুক্রবার বাদ আসর খুলনায় উম্মে হানি খাতুন শান্তিনগর মধ্যপাড়া জামে মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

৫ ঘণ্টা আগে

রাজধানীর হাজারীবাগে ঢাবি শিক্ষার্থীর ‘অস্বাভাবিক মৃত্যু’

সীমান্তের চাচা রুহুল আমিন বলেন, ‘গত রাত সাড়ে ১২টার দিকে সীমান্তের বন্ধু বাইরে থেকে এসে দরজা বন্ধ পায়। অনেকক্ষণ ডাকাডাকি করে সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে আমাকে ফোন দেয়। এরপর বাসায় গিয়ে দরজা ভেঙে সীমান্তকে বিছানায় অচেতন অবস্থায় পাই। দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।’

৫ ঘণ্টা আগে