৮ বছর হামের টিকা দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক, রাজনীতি ডটকম

গত আট বছর দেশে অতি সংক্রামক হামের রোগের কোনো টিকাই দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মো. সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, হামের টিকা কিনতে সরকার ৬০৪ কোটি টাকা বরাদ্দ করেছে।

আজ রোববার নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এশিয়া ফার্মা এক্সপো-২০২৬-এর (আন্তর্জাতিক ওষুধশিল্প মেলা) উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘মিজেলসের (হাম) রোগী অনেক বেড়েছে। আট বছর আগে মিজেলসের ভ্যাকসিন দেওয়া হয়েছে। এরপর কোনো সরকারই ভ্যাকসিন দেয়নি। আমরা কিন্তু এর মধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ করেছি। পারচেজ কমিটি পাস হয়েছে। ভ্যাকসিন আমরা যথাসময়ে সংগ্রহ করব এবং কার্যক্রম শুরু করব।’

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, শিশুদের ৯ মাস বয়সে হামের টিকার প্রথম ডোজ এবং ১৫ মাস বয়সে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। অন্যদিকে ক্যাম্পেইনের সময় ৯ মাস বয়স থেকে ১০ বছর বয়সী সব শিশুকে টিকা দেওয়া হয়।

টিকাদান কর্মসূচির কারণে দেশে হামের প্রকোপ কমে এসেছিল। কিন্তু এ বছর তা নতুন করে বেড়েছে। চলতি বছরের ৪ জানুয়ারি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে হামের রোগী শনাক্ত হয়। ১০ জানুয়ারি ক্যাম্প এলাকায় সতর্কতা জারি করা হয়। ওই সময় রাজধানীর বস্তি এলাকায়ও হামের রোগী বাড়তে থাকে।

হামের রোগীদের স্বাস্থ্যসেবা দিতে প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইনশা আল্লাহ, ঢাকার ডিএনসিসি হাসপাতালের ওয়ার্ডগুলো প্রস্তুত করা হয়েছে। সংক্রামক ব্যাধি হাসপাতালে আইসিইউ প্রস্তুত করা হয়েছে, ভেন্টিলেটরসহ। শিশু হাসপাতালে করা হয়েছে। ঢাকা মেডিকেলে করা হয়েছে। মানিকগঞ্জের আটটি ইউনিটে করা হয়েছে। ডিএনসিসিতে করা হয়েছে। নর্থ বেঙ্গলেও করা হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) জায়গা না পেয়ে একাধিক শিশুর মৃত্যুর ঘটনার পর সরকার পাঁচটি ভেন্টিলেটর পেয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘আজ রোববার আমরা সেগুলো সংগ্রহ করব। আগামীকাল সোমবার সকালে আমাদের সচিব রাজশাহী যাচ্ছেন, তিনি চারটি নিয়ে যাবেন এবং সেখানে স্থাপন করবেন।’

ওষুধ প্রস্তুতকারকেরা কিছুদিনের মধ্যে আরও ১২টির বেশি ভেন্টিলেটর সরকারকে সরবরাহ করবে জানিয়ে মন্ত্রী বলেন, এসব ভেন্টিলেটর হামের বিরুদ্ধে লড়াইয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়কে সহায়তা করবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে পাওয়া যাবে হামের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে হামের টিকা পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে তিনি বলেন, ‘হামসহ ৬টি রোগের টিকা কিনতে ইউনিসেফকে ৬০৪ কোটি টাকা দেওয়া হয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহে টিকা এলে ভ্যাকসিন কর্মসূচি বাড়ানো হবে।’

৪ ঘণ্টা আগে

তেলের অবৈধ মজুতের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার ঘোষণা

দেশে জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার।

৬ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে আজও বাতিল ১৮ ফ্লাইট

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

৬ ঘণ্টা আগে

৩০ এপ্রিল সিলেট থেকে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান বিশ্বে ক্রীড়া আর শুধু শখ বা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি এখন একটি স্বীকৃত পেশা। বাংলাদেশও এ ক্ষেত্রে পিছিয়ে থাকবে না। ২০২৬ সালে জাতীয় নির্বাচনের আগে জনগণের কাছে আমরা দলীয় ইশতেহার প্রকাশ করেছিলাম। আমরা বলেছিলাম, জনরায়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সুযোগ পেলে দেশ

৬ ঘণ্টা আগে