কখন নির্বাচন দেবে সরকার, জানালেন ধর্ম উপদেষ্টা

কক্সবাজার প্রতিনিধি

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘আমরা ভোটিং কালচার নিশ্চিত করতে চাই। এখন রাষ্ট্র সংস্কারের পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, রাজনৈতিক দলগুলোর লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং ভোটার হালনাগাদ কাজ করবে সরকার। তার পরই আমরা নির্বাচন দেব, যাতে দেশের সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারে।’

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে কক্সবাজার প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘নাজুক একটি পরিস্থিতিতে সরকার কাজ শুরু করেছে। প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে কাজ করা হচ্ছে। দেশের ভোটিং কালচার নষ্ট করে ফেলা হয়েছে। আমরা ভোটিং কালচার নিশ্চিত করতে চাই। এখন রাষ্ট্র সংস্কারের পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, রাজনৈতিক দলগুলোর লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং ভোটার হালনাগাদ কাজ করবে সরকার। তার পরই আমরা নির্বাচন দেব, যাতে দেশের সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারে।’

তিনি বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা খুন হয়েছেন তাদের বিচার চাই। খুন হওয়া, গুম হওয়া একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অমার্জনীয় অপরাধ।

জুলাই-আগস্ট আন্দোলনে সর্বশেষ হিসাব মতে ৭৫২ জন শহীদ হয়েছেন। যদিও শহীদের হিসাব এক হাজারের বেশি হবে। এদের পরিচয় শনাক্ত করা হবে।’

ড. আ ফ ম খালিদ হাসান বলেন, ‘আমরা শাসন করতে আসিনি। আমরা জনগণের অধিকার ফিরিয়ে দিতে এসেছি। আমি মনে করি, এই সরকার ব্যর্থ হলে দেশে আবারও দুর্যোগ নেমে আসবে।’

কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবর রহমানের সভাপতিত্বে এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আনছার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময়সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব আবদুল হামিদ জমাদ্দার, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজিম উদ্দিন আহমেদ, জেলা নেজামে ইসলাম পার্টির আমির ও বদর মোকাম জামে মসজিদের খতিব মাওলানা আবদুল খালেক নিজামী, শিক্ষাবিদ শফিকুল হক, কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা এস এম আমিনুল হক চৌধুরী ও আতাহার ইকবাল, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাশদিদ উর রেজা প্রমুখ।

এর আগে দুই দিনের সফরে শুক্রবার সকালে কক্সবাজার আসেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। পরে তিনি কক্সবাজার নির্মাণাধীন মডেল জামে মসজিদ, বদর মোকাম জামে মসজিদ পরিদর্শন করেন। বদর মোকাম জামে মসজিদে জুমার নামাজ শেষে তিনি কক্সবাজার বায়তুশ শরফ জামে মসজিদ উদ্বোধন করেন।

পরে বিকেলে ধর্ম উপদেষ্টা জেলা প্রশাসনের আয়োজনে হিলডাউন সার্কিট হাউসে আরেকদফা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে তিনি যান রামু উপজেলার জামিয়া দারুল উলুম চাকমারকুল মাদ্রাসার ছাত্র-শিক্ষক, আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় এবং রামু কলেজ মসজিদ পরিদর্শন করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাকিবসহ ১৫ জনের নামে ২৫৭ কোটি টাকা আত্মসাৎ-পাচারের মামলার তদন্ত শেষ পর্যায়ে

গত ২৭ জুলাই এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলেছিলেন ঢাকা জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ শাহজাহান কবির। সে দিন দুদক প্রতিবেদন জমা দিতে না পারলে বিচারক আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিবেদন জমার পরবর্তী দিন নির্ধারণ করে দেন।

২ ঘণ্টা আগে

সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের ফুল-ফান্ডেড স্কলারশিপ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, বিশেষ করে নেপালের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ উন্মুক্ত করা হবে।

৪ ঘণ্টা আগে

প্রথম শ্রেণিতে ভর্তিতে লটারি, অন্য সব শ্রেণিতে পরীক্ষা: শিক্ষা মন্ত্রণালয়

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তিতে কোনো পরীক্ষা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

৪ ঘণ্টা আগে

তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানের হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

৫ ঘণ্টা আগে