বরিশাল প্রতিনিধি

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মেডিসিন ইউনিট ভবনের নিচতলার একটি কক্ষে আগুন লাগে। এতে আতঙ্কিত হয়ে রোগী ও তাদের স্বজনরা ছোটাছুটি শুরু করেন।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা।
বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। মেডিসিন ইউনিটের ওই কক্ষে রাখা তুলায় আগুন লেগে যাওয়ায় প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে। রোগীদের নিরাপদে সরিয়ে আনার কাজ চলছে।
তবে কীভাবে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।

গত ২৭ জুলাই এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলেছিলেন ঢাকা জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ শাহজাহান কবির। সে দিন দুদক প্রতিবেদন জমা দিতে না পারলে বিচারক আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিবেদন জমার পরবর্তী দিন নির্ধারণ করে দেন।
১১ ঘণ্টা আগে
সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, বিশেষ করে নেপালের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ উন্মুক্ত করা হবে।
১২ ঘণ্টা আগে
আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তিতে কোনো পরীক্ষা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
১৩ ঘণ্টা আগে
কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানের হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে