প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশে স্টেশন চালু ও ফ্লাইট পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরবের নতুন এয়ারলাইনস রিয়াদ এয়ার। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত।
রোববার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের এই আগ্রহের কথা তুলে ধরেন।
বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে পর্যটন খাতের উন্নয়ন এবং আকাশপথে সংযোগ বৃদ্ধির মাধ্যমে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূত জানান, রিয়াদ এয়ার বাংলাদেশে কার্যক্রম শুরু করতে আগ্রহী। এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন। জবাবে প্রতিমন্ত্রী ঢাকার পাশাপাশি সিলেট ও চট্টগ্রাম থেকেও ফ্লাইট পরিচালনার বিষয়টি বিবেচনার জন্য সৌদি পক্ষকে আহ্বান জানান।
এ সময় মন্ত্রী আফরোজা খানম সৌদি এয়ারলাইনসগুলোর সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
২ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
৩ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
৩ ঘণ্টা আগে
মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে