মুক্তিযুদ্ধ জাদুঘরের আগুন নিয়ন্ত্রণে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ মার্চ ২০২৫, ১৫: ৫৬

রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে বৈদ্যুতিক গোলযোগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় ৪৬ মিনিটে আগুন নেভানো সম্ভব হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।

সোমবার (১০ মার্চ) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।

তালহা বিন জসিম বলেন, সকাল ৯টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে মুক্তিযুদ্ধ জাদুঘরে অগ্নিকাণ্ডের খবর পাই। পরে ৯টা ২০ মিনিট নাগাদ মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ৯টা ৩৬ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৯টা ৪৬ মিনিটে আগুন পুরাপুরি নির্বাপণ সম্ভব হয়।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ৪ তলা ভবনের নিচ তলায় জেনারেটর রুমে আগুনের ঘটনা ঘটে জানিয়ে তিনি বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় আনুমানিক ৫০ লাখ টাকার সম্পত্তি উদ্ধার করা গেলেও ৫ লাখ টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়।

হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি এই কর্মকর্তা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন।

৩ ঘণ্টা আগে

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে বিনিয়োগ আর্কষণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শিল্পায়নের মূল ভিত্তি হলো শক্তিশালী আইনশৃঙ্খলা পরিস্থিতি। বিনিয়োগকারীরা তাদের পুঁজি খাটাতে চান নিরাপদ ও অনুকূল পরিবেশে। যদি জানমালের নিরাপত্তা নিয়ে সামান্যতম শঙ্কাও থাকে, তবে বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, দেশীয় উদ্যোক্তারাও বিনিয

৩ ঘণ্টা আগে

এইচএসসিতে এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। বহিষ্কৃত শিক্ষার্থী নগরের একটি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। এ দিন পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এবং খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা অনু

৪ ঘণ্টা আগে

এইচএসসি কেন্দ্রে প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন, ৩ কর্মকর্তাকে অব্যাহতি

বিষয়টি পরীক্ষার্থীদের নজরে আসার পর তাৎক্ষণিকভাবে ভুল প্রশ্নপত্র ফিরিয়ে নিয়ে সঠিক প্রশ্নপত্র সরবরাহ করা হয়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিনজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি।

৪ ঘণ্টা আগে