প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন নির্ধারিত নির্বাচনি প্রতীকের তালিকায় শাপলা না থাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এ প্রতীক পাওয়ার সুযোগ নেই।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
ইসি সচিব বলেন, এনসিপি শাপলা প্রতীক পাবে না। কারণ আমাদের যে ১১৫টি প্রতীক নির্ধারণ করা আছে, সেখানে শাপলা প্রতীক নেই। কিন্তু নিয়ম হলো— এখানে যেসব প্রতীক আছে তার মধ্য থেকেই একটি নিতে হবে। তালিকায় শাপলা না থাকলে তা দেওয়ার সুযোগ কোথায়?
এর আগে গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সাক্ষাতে এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দের বিষয়ে জানান তিনি। পরে ব্রিফিংয়ে নাসীর বলেন, তার দল এনসিপি শাপলা ছাড়া অন্য প্রতীক নেবে না।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শাপলা, সাদা শাপলা ও লাল শাপলা— এর থেকে আমরা সরছি না। তবে আমরা বিভিন্ন মাধ্যমে ষড়যন্ত্রের খবর পাচ্ছি... তবে নির্বাচনটা যে প্রতীকে হবে, সেটা অবশ্যই শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা— এই তিনটির মধ্যে হতে হবে।
এদিকে নির্বাচন সামনে রেখে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দল ও সুশীল সমাজসহ অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করবে ইসি। ইসি সচিব বলেন, কমিশন প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে, আগামী রোববার এ সংলাপ শুরু হবে।
সুশীল সমাজ, শিক্ষাবিদ, নারী নেতা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ, জুলাই যোদ্ধা— সবাইকেই নির্বাচনের অংশীজন মনে করছেন ইসি। পর্যায়ক্রমে সবার সঙ্গেই বসা হবে বলে জানান তিনি।
রাজনৈতিক দলের নিবন্ধনের নথি পর্যালোচনা চূড়ান্ত পর্যায়ে জানিয়ে ইসি সচিব বলেন, কাজ শেষ হলেই সেটি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। নির্বাচনি আচরণবিধি ও আরপিও নিয়ে ইসি কাজ করছে বলেও জানান তিনি।

সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতিতে রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন প্রভাব না ফেলে, সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পদোন্নতির ক্ষেত্রে পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, শৃঙ্খলা ও সততাকেই অগ্রাধিকার দিতে হবে।
৪ ঘণ্টা আগে
মৌসুমি বায়ু প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় অবস্
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ নৌবাহিনীর তথ্য অনুযায়ী, অ্যাডমিরাল পদে পদোন্নতি পাওয়া খোন্দকার মিসবাহ উল আজীম বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন ১৯৮৭ সালের ১ জানুয়ারি। ১৯৮৯ সালে তিনি এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। তিনি রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীতে বিশেষ কৃতিত্বের সঙ্গে প্রাথমিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। দেশ-বিদেশে উচ্চতর শ
৭ ঘণ্টা আগে
খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১১টা ৪৮ মিনিটে শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার জানতে পারে, জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোং লিমিটেড যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানায় এবং জাহাজটির সন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তা
৭ ঘণ্টা আগে