প্রতিবেদক, রাজনীতি ডটকম

দুর্গাপূজায় সাইবার ওয়ার্ল্ডে (অনলাইনে) যাতে কেউ গুজব ছড়াতে না পারে সেজন্য বাংলাদেশ পুলিশ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. ময়নুল ইসলাম।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
পুলিশ প্রধান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে প্রত্যেকে নিজ নিজ ধর্ম নিরাপদে পালন করতে পারবেন। দুর্গাপূজা নিয়ে কেউ কোনো বিশৃঙ্খলা বা অপতৎপরতা ঘটানোর চেষ্টা করলে তা সহ্য করা হবে না; তাদের কঠোরভাবে দমন করা হবে। দুর্গাপূজা নিয়ে সাইবার ওয়ার্ল্ডে যাতে কেউ গুজব ছড়াতে না পারে সেজন্য বাংলাদেশ পুলিশ সতর্ক রয়েছে।
তিনি বলেন, দুর্গাপূজা নিয়ে যখন আমরা কোনো ঘটনার খবর পেয়েছি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি।
আইজিপি জাতীয় জরুরি সেবা ৯৯৯, পুলিশ হেডকোয়ার্টার্স ও জেলা পুলিশের কন্ট্রোল রুম এবং নিকটস্থ থানায় তথ্য দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, যারা সন্ত্রাস লালন-পালন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কেউ চাঁদাবাজি, টেন্ডারবাজির সঙ্গে জড়িত থাকলে সেখান থেকে বেরিয়ে আসতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলার তদন্ত বন্ধ ছিল। এখন এ হত্যা মামলার তদন্ত আবার শুরু হয়েছে। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত বন্ধ ছিল; সেই তদন্তও আবার শুরু হয়েছে।
আইজিপি বলেন, আমরা ছাত্র-জনতা ও পুলিশের সর্বোচ্চ আত্মত্যাগের মধ্য দিয়ে এক নতুন পরিবেশে এবার দুর্গাপূজা উদযাপন করছি।
আইজিপি পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এবং হিন্দু নেতারা আইজিপির সঙ্গে ছিলেন। পরে আইজিপি বলদেব জিউর আখড়া ও শিব মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন।

গত ২৭ জুলাই এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলেছিলেন ঢাকা জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ শাহজাহান কবির। সে দিন দুদক প্রতিবেদন জমা দিতে না পারলে বিচারক আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিবেদন জমার পরবর্তী দিন নির্ধারণ করে দেন।
১৩ ঘণ্টা আগে
সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, বিশেষ করে নেপালের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ উন্মুক্ত করা হবে।
১৫ ঘণ্টা আগে
আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তিতে কোনো পরীক্ষা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
১৬ ঘণ্টা আগে
কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানের হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
১৬ ঘণ্টা আগে