মহাকাশে আমাদের অস্তিত্ব প্রতিষ্ঠা করব: বিমান বাহিনীপ্রধান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ৪৮

বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, ৫ আগস্টের অর্জন আমাদের স্মরণ করিয়ে দেয়- আমরা পরিবর্তন আনতে পারি এবং আমরা অসম্ভবকে সম্ভব করতে পারি। আমাদের প্রত্যয় হবে, আমরা আকাশের সীমানা ভেদ করব, মহাকাশে আমাদের অস্তিত্ব প্রতিষ্ঠা করব।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের (এএইউবি) লালমনিরহাট ক্যাম্পাসে ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এএইউবি বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমাদের জাতীয় গর্বের প্রতীক। যেখানে গড়ে উঠছে আগামী দিনের বিমান প্রকৌশলী, গবেষক ও মহাকাশ বিজ্ঞানী। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের আধুনিক জ্ঞানের সঙ্গে তাল মিলিয়ে এভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কেবলমাত্র জাতীয় পর্যায়ে নয় বরং আন্তর্জাতিক পরিমণ্ডলেও এভিয়েশন শিল্পের জন্য দক্ষ ও প্রতিযোগিতামূলক জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত সুধীজনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন জানিয়ে বক্তব্য দেন।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শিক্ষার্থীদের বানানো ড্রোন, কিউব স্যাটেলাইট ও মহাকাশ গবেষণা সংক্রান্ত বিভিন্ন সরঞ্জামাদি পরিদর্শন করেন বিমান বাহিনীর প্রধান। এসময় বাংলাদেশ বিমান বাহিনীর ওমেন ওয়েলফেয়ার ট্রাস্টের সভানেত্রী সালেহা খানসহ বিমানবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, লালমনিরহাট জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনায় জুলাই অভ্যুত্থানের স্মৃতি তুলে ধরা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ২০১৯ সালে ঢাকার পুরাতন বিমানবন্দরে স্বল্প পরিসরে যাত্রা শুরু করে। পরে ২০২২ সালের ০৩ জুলাই লালমনিরহাট ক্যাম্পাস থেকে আনুষ্ঠানিকভাবে এ বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট একাডেমিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে এ বিশ্ববিদ্যালয় চারটি অনুষদের অধীনে চারটি স্নাতক ও পাঁচটি স্নাতকোত্তর কোর্স পরিচালনা করছে। ২০৪১ সালের মধ্যে আটটি অনুষদের অধীনে ৪৫টি বিভাগে ৯০০০ শিক্ষার্থীকে উচ্চশিক্ষার আলোয় আলোকিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

'শ্রাবণের মেঘগুলো' গানে শিক্ষকের ভিডিও: প্রতিমন্ত্রীর মন্তব্যের পর ইউটার্ন

ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে দেশের বিভিন্ন অঞ্চলের সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ওই একই গান ব্যবহার করে নিজেদের প্রোফাইলে ভিডিও পোস্ট করা শুরু করেন মিজ পালের প্রতি সমর্থনের অংশ হিসেবে।

২ ঘণ্টা আগে

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

আগামী ১৫ দিনের মধ্যে এই কমিটিকে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

৩ ঘণ্টা আগে

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ইস্যুতে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

৩ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচন করতে প্রস্তুত ইসি

নির্বাচন কমিশন সূত্র জানায়, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রচলিত নিয়ম অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই ধারাবাহিকতায় আজ ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়।

৩ ঘণ্টা আগে