প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘যে স্পিরিটকে ধারণ করে আমার হাজারো ভাই-বোন জীবন দিল, অর্ধ-লক্ষ মানুষের রক্ত প্রবাহিত হল; সেই স্পিরিটকে যেন আমরা ব্যক্তিগত বা গোষ্ঠীগত কিছু ক্ষুদ্র স্বার্থ, বিভাজন আর ক্রেডিট নেওয়ার অপচেষ্টার জন্য নষ্ট হতে না দেই ৷’
শুক্রবার (৪ অক্টোবর) নিজের ফেরিভাইড ফেসবুক পেজে সম্প্রতি একটি সমাবেশে দেওয়া বক্তব্যের ভিডিও পোস্ট করে তার বর্ণনায় এ কথা লিখেছেন তিনি।
সমাবেশে বক্তৃতায় সারজিস বলেন, ‘বিগত ১৬ বছরে কারো দাড়ি দেখলে, কারো কপালে সিজদার চিহ্ন দেখলে ট্যাগ দিয়েছে। কারো গায়ে যদি পাঞ্জাবি-পায়জামা দেখেছে এবং তাকে রাজনৈতিকভাবে হুমকি মনে করেছে, তাহলে তাকে ট্যাগ দিয়ে দেশছাড়া করেছে। এই অন্যায়গুলোর প্রত্যেকটির বিচার বাংলার মাটিতে অবশ্যই নিশ্চিত করতে হবে।’
সারজিস বলেন, ‘আমাদের স্পষ্ট বার্তা, ছাত্র-জনতা জীবনের বিনিময়ে যে দেশকে নতুন করে স্বাধীন করেছে; যে হাসিনাকে দেশছাড়া করেছে; কোনো দেশ যদি সেই হাসিনাকে আশ্রয় দেয়, তাহলে তারা ছাত্র-জনতার সবচেয়ে বড় শত্রুকে আশ্রয় দিয়েছে।’
‘কোনো দেশের সঙ্গে পররাষ্ট্রনীতি কেমন হবে তা এদেশের মানুষ নির্ধারণ করবে। যদি হাসিনা-কাদের এবং তাদের দোসররা দিল্লি-কলকাতার পার্কে-উদ্যানে ঘুরে বেড়ায় তাহলে এদেশের পররাষ্ট্রনীতি তার ভিত্তিতেই নির্ধারিত হবে। আমরা কোনো দেশের সঙ্গে আর কেবল দেওয়ার সম্পর্ক চাই না। প্রয়োজনে আরো রক্ত দেব, তবু সমতার পররাষ্ট্রনীতি নিশ্চিত করব।’

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগে
নিউ মেক্সিকোতে ২০২৩ সালে কয়েকজন আইনজীবীর করা একটি মামলায় বিচারক ব্রায়ান বিয়েডশেইড এ জরিমানা ঘোষণা করেন। ফেসবুকসহ মেটার প্ল্যাটফর্মগুলো শিশুদের বিপদে ফেলেছে, তাদের যৌন উত্তেজক উপাদান ও যৌন শিকারীদের সংস্পর্শে এনেছে— এমন অভিযোগ এনে মেটাকে দায়বদ্ধ করার দাবি করা হয়েছিল মামলায়।
৬ ঘণ্টা আগে
মো. মাহবুবুল আলম ২০২৪ সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকারের সময়ে বিটিভি মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন দুই বছর মেয়াদে। বৃহস্পতিবারই জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে তার অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
১৯ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করা হয়েছে। নির্ধারিত দিনেই শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও প্রচলিত অন্যান্য মাধ্যমে ফল জানতে পারবেন।
১৯ ঘণ্টা আগে