অভিবাসীদের দক্ষতা উন্নয়নে একত্রে কাজ করবে আমি প্রবাসী ও শিখো

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশি অভিবাসীদের অভিবাসনপ্রক্রিয়া সহজ করার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ ডিজিটাল প্ল্যাটফর্ম আমি প্রবাসী এবং দেশের অন্যতম বৃহৎ ই-লার্নিং প্ল্যাটফর্ম শিখো একত্রে কাজ শুরু করেছে। দক্ষতা বৃদ্ধি ও জ্ঞান অর্জনের জন্য এখন থেকে শিখোর প্লাটফর্মে বিশেষ কোর্স করার সুযোগ পাবেন অভিবাসনপ্রত্যাশী ও প্রবাসী কর্মীরা।

এরই ধারাবাহিকতায় আমি প্রবাসী প্ল্যাটফর্মে আরবি ও অন্যান্য ভাষা শিক্ষার কোর্স, বিমানে ভ্রমণের শিষ্টাচার, এয়ারপোর্ট প্রশিক্ষণ এবং প্রবাসীদের জন্য উপযোগী সব গুরুত্বপূর্ণ কোর্স অন্তর্ভুক্ত করা হবে। শিখোর অন্য কোর্স ও প্রশিক্ষণমূলক ভিডিও আমি প্রবাসীর অ্যাপ ও ওয়েবসাইটে পাবেন ব্যবহারকারীরা।

এই উদ্যোগের ফলে অভিবাসনপ্রক্রিয়া আধুনিকায়নের মাধ্যমে খরচ কমানো এবং দক্ষ অভিবাসী তৈরির পথে আরও এক ধাপ এগিয়ে গেলো আমি প্রবাসী। ব্যবহারকারীরা যাতে বৈশ্বিক চাকরির বাজারে নিজেদের আরও প্রতিযোগিতামূলক করে গড়ে তুলতে পারেন সেই লক্ষ্যেই কাজ করছে প্রতিষ্ঠানটি।

এছাড়াও, আমি প্রবাসী তাদের প্ল্যাটফর্মে নতুন একটি সিভি বিল্ডার ফিচার চালু করেছে, যার মাধ্যমে মাত্র ৫-৭ মিনিটেই তৈরি করা যাবে পেশাদার সিভি। ব্যবহারকারীরা ফিচারটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

আমি প্রবাসীর সিইও নামির আহমেদ নুরি শিখোর সঙ্গে এই অংশীদারিত্ব নিয়ে বলেন, ‘শিখোর সঙ্গে এই পথচলা প্রবাসী কর্মীদের দক্ষতা ও জ্ঞান অর্জনে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। আমরা শুধু সুযোগ তৈরি করছি না, বরং একটি সেতু গড়ে তুলছি; যা তাদেরকে পেশাগত এবং ব্যক্তিজীবনে সফল হতে সাহায্য করবে। অভিবাসন প্রক্রিয়াকে আরও সহজলভ্য এবং স্বচ্ছ করতে আমি প্রবাসী প্রতিশ্রুতিবদ্ধ।’

আমি প্রবাসী কী?

আমি প্রবাসী একটি সর্বাত্মক ডিজিটাল প্ল্যাটফর্ম যা স্বচ্ছতা আনয়ন, অভিবাসন খরচ কমানো এবং ঘরে বসে অনলাইনে প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে অভিবাসনপ্রক্রিয়াকে গতিশীল করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি একটি সরকার অনুমোদিত মোবাইল অ্যাপ এবং ওয়েব পোর্টাল যা বাংলাদেশের প্রবাসীদের বিদেশে চাকরির জন্য ওয়ান স্টপ সেবা দিয়ে থাকে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশের প্রয়োজনে আঙুল বাঁকা করতেও হবে, বললেন তথ্যমন্ত্রী

শনিবার (১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘ফ্যাসিবাদের ১৫ বছর: চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ‘আমরা বিএনপি পরিবার’ যৌথভাবে তিন দিনের এই প্রদর্শনীর আয়োজন করেছে।

১৪ ঘণ্টা আগে

ইউনূস সরকারের ৩ ‘ব্যর্থতা’ তুলে ধরলেন হোসেন জিল্লুর রহমান

শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।

১৫ ঘণ্টা আগে

ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

শনিবার (১ আগস্ট) সকালে রাজধানীর উত্তরায় র‍্যাব-১ কার্যালয়ে অবস্থিত টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

১৫ ঘণ্টা আগে

হ্যাকিং তদন্তে ওপেনএআইয়ের আরও এআই এজেন্টের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা শনাক্ত

প্রযুক্তি প্রতিষ্ঠান হাগিং ফেসে চলতি মাসে আলোড়ন তোলা হ্যাকিং ঘটনার তদন্ত করতে গিয়ে নিজেদের আরও কয়েকটি স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এজেন্টের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা শনাক্ত করেছে ওপেনএআই। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি গত শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

১৬ ঘণ্টা আগে