কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বিক্ষোভ করেছেন হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা। মিছিল নিয়ে তারা শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র ঘেরাওয়ের পর সেটি বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। শিলিগুড়ি টাইমসের খবরে বলা হয়েছে, এ দিন বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ কর্মসূচি ও ভিসা অফিস ঘেরাও করে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠন।
এ দিন প্রথমে বাঘাযতীন পার্কে জমায়েত হন সংগঠনগুলোর সদস্যরা। এরপর মিছিল নিয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ভিসা কেন্দ্রের সামনে পৌঁছান তারা। মিছিলে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন বন্ধ, দিপু চন্দ্র দাস হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবি জানানো হয়।
শিলিগুড়ি টাইমস বলছে, মিছিল শেষে ভিসা অফিস ঘেরাও করে বিক্ষোভের পর আন্দোলনকারীদের পক্ষ থেকে পাঁচজনের একটি প্রতিনিধি দল ভিসা কেন্দ্রে প্রবেশ করে। তারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এবং প্রতিবাদস্বরূপ ভিসা অফিস বন্ধ রাখার আবেদন জানায়।
ঢাকা ও কলকাতার কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ‘ডিইউডিজিটাল’ নামের একটি প্রতিষ্ঠান শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের ফোন করে বিক্ষোভকারীদের প্রতিনিধি দলের সদস্যরা বলেন, তাদের এই ভিসা কেন্দ্র বন্ধ রাখতে হবে।
বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হলে ‘ডিইউডিজিটাল’ শিলিগুড়িতে ব্যবসা করতে পারবে না— এ কথা সাফ জানিয়ে দেন বিক্ষোভকারীরা। বাংলাদেশের ভিসাসংক্রান্ত ব্যানার-বোর্ড আজকের মধ্যেই সরিয়ে নিতে বলেন তারা।
কূটনৈতিক সূত্র বলছে, এ ঘটনার পর নিরাপত্তাজনিত উদ্বেগ থেকে বিকেলে ডিইউডিজিটাল ভিসা কেন্দ্র বন্ধ করে দেয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরিস্থিতি বুঝে পুনরায় ভিসা কেন্দ্র চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এ ঘটনার পরিপ্রেক্ষিতে শিলিগুড়িতে ওই ভিসা কেন্দ্রের নিরাপত্তা জোরদারের অনুরোধ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কলকাতা কার্যালয়ে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপহাইকমিশন।
এর আগে সোমবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। ‘অনিবার্য কারণে’ পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে হাইকমিশন।

বৈঠকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্তত দুটি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের
১৩ ঘণ্টা আগে
‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়। এই বিলের মাধ্যমে এপিবিএনকে প্রথমবারের মতো ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে
সংকট উত্তরণে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এতদিন আমরা আমদানিনির্ভর উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের গ্রাহক ছিলাম। বর্তমান সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আমরা কেবল গ্রাহক থাকব না, বরং সৌরবিদ্যুৎ উৎপাদক হব।’
১৫ ঘণ্টা আগে
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেজেইউ আহ্বায়ক সাইফুর সাগর বলেন, অভ্যুত্থানের আড়াই বছরেও এমন সংগঠন হয়নি। এখন কেন হয়েছে? হয়েছে সময়ের প্রয়োজনে। জুলাইপন্থি সব সাংবাদিকের জন্য এটি উন্মুক্ত। গণমাধ্যমকে সঠিক পথে রাখতে জুলাইয়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
১৫ ঘণ্টা আগে