ডাচ প্রমোদতরিতে হান্টাভাইরাসের ছোবল, প্রাণ গেল ৩ জনের

ডেস্ক, রাজনীতি ডটকম
ডাচ প্রমোদতরি এমভি হোন্ডিয়াস। ছবি: সংগৃহীত

আটলান্টিক মহাসাগরে নেদারল্যান্ডসের একটি প্রমোদতরিতে হান্টভাইরাসের সংক্রমণে তিনজনের মৃত্যুর তথ্য মিলেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ইঁদুরবাহিত এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজন অসুস্থ হয়ে গেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, মৃতদের মধ্যে দুজন ডাচ নাগরিক। তৃতীয় ব্যক্তির পরিচয় বা এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।

‘এমভি হোন্ডিয়াস’ নামে ডাচ এই প্রমোদতরি প্রায় ১৫০ জন যাত্রী নিয়ে তিন সপ্তাহ আগে আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করে। কেপ ভার্দে যাওয়ার পথে এটি অ্যান্টার্কটিকা ও আরও কিছু স্থানে এটি যাত্রা বিরতি করেছিল। পথেই মিলেছে হান্টভাইরাসের সংক্রমণের খবর।

বিজ্ঞানীরা বলছেন, হান্টাভাইরাস মূলত শ্বসনতন্ত্রের একটি প্রাণঘাতী রোগ। ইঁদুরের বিষ্ঠা ও মূত্র থেকে এই ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়ে, যেখান থেকে তা মানুষের শরীরে প্রবেশ করে। যেসব জায়গায় ইঁদুর থাকে, সেসব জায়গায় ঝাড়ু দেওয়ার সময় এই ভাইরাস ছড়াতে পারে। বিরল ক্ষেত্রে এই ভাইরাস একজনের দেহ থেকে অন্যজনের দেহেও ছড়াতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, এই রোগের শুরুতে ফ্লুর মতো উপসর্গ দেখা দেয়, যা পরে হৃদযন্ত্র ও ফুসফুসের অকার্যকারিতার কারণ হতে পারে। আক্রান্তদের মধ্যে প্রায় ৪০ শতাংশ ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি থাকে।

নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান ওশানওয়াইড এক্সপেডিশনস সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, তাদের জাহাজ এমভি হোন্ডিয়াস মেরু অঞ্চলের দিকে যাচ্ছে। সেখানে বর্তমানে ‘গুরুতর চিকিৎসা পরিস্থিতি’ বিরাজ করছে। এটি এখন আফ্রিকার পশ্চিমে আটলান্টিক মহাসাগরের কেপ ভার্দের অদূরে অবস্থান করছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেপ ভার্দে কর্তৃপক্ষ অসুস্থ যাত্রীদের জাহাজ থেকে নামার অনুমতি দেয়নি। এ অবস্থায় অসুস্থ দুই যাত্রী ও এক মৃত ব্যক্তির মরদেহ স্বদেশে ফিরিয়ে নেওয়ার (রিপ্যাট্রিয়েশন) চেষ্টা চালাচ্ছে নেদারল্যান্ডস কর্তৃপক্ষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অসুস্থ যাত্রীদের মধ্যে একজন দক্ষিণ আফ্রিকায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্কাই নিউজ জানিয়েছে, ওই যাত্রী ব্রিটিশ নাগরিক।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, আক্রান্ত ও সন্দেহভাজন ছয়জনের মধ্যে একজনের শরীরে গবেষণাগার পরীক্ষায় হান্টাভাইরাস শনাক্ত হয়েছে। আমরা এই প্রাদুর্ভাবের বিষয়টি তদন্ত করছি। উপসর্গ থাকা দুই যাত্রীকে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া, জনস্বাস্থ্য ঝুঁকি নিরূপণ ও জাহাজে থাকা বাকি যাত্রীদের সহায়তার লক্ষ্যে সদস্য রাষ্ট্রগুলো ও জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে আমরা সমন্বয় করছি।

সিডিসি জানিয়েছে, হান্টাভাইরাসের সংক্রমণ নিরাময়ে নির্দিষ্ট কোনো ওষুধ নেই। চিকিৎসার ক্ষেত্রে ‘সাপোর্টিভ কেয়ার’ বা লক্ষণভিত্তিক সেবার ওপর গুরুত্ব দেওয়া হয়। গুরুতর ক্ষেত্রে রোগীদের ভেন্টিলেটরে রাখার প্রয়োজন পড়ে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গুরুত্বপূর্ণ ১০ মন্ত্রণালয়ের অডিট আপত্তি পর্যালোচনা করবে সরকারি হিসাব কমিটি

বৈঠকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্তত দুটি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের

১৩ ঘণ্টা আগে

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে এপিবিএন বিল পাস সংসদে

‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়। এই বিলের মাধ্যমে এপিবিএনকে প্রথমবারের মতো ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।

১৩ ঘণ্টা আগে

সংসদে প্রধানমন্ত্রীর আশ্বাস— গ্যাস-বিদ্যুতের সংকট কেটে যাবে

সংকট উত্তরণে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এতদিন আমরা আমদানিনির্ভর উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের গ্রাহক ছিলাম। বর্তমান সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আমরা কেবল গ্রাহক থাকব না, বরং সৌরবিদ্যুৎ উৎপাদক হব।’

১৪ ঘণ্টা আগে

আত্মপ্রকাশ করল জুলাই জার্নালিস্ট ইউনিটি

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেজেইউ আহ্বায়ক সাইফুর সাগর বলেন, অভ্যুত্থানের আড়াই বছরেও এমন সংগঠন হয়নি। এখন কেন হয়েছে? হয়েছে সময়ের প্রয়োজনে। জুলাইপন্থি সব সাংবাদিকের জন্য এটি উন্মুক্ত। গণমাধ্যমকে সঠিক পথে রাখতে জুলাইয়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

১৪ ঘণ্টা আগে
Advertisement