ডেস্ক, রাজনীতি ডটকম

এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগার শিরোপার পথে এক পা এগিয়েছিল বার্সেলোনা। বাকি ছিল কেবল দুই পয়েন্টের হিসাব। অবশেষে মৌসুমের দুই ম্যাচ হাতে রেখেই সেই শিরোপা নিশ্চিত করল কাতালানরা। বৃহস্পতিবার রাতে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে ২৮তম লা লিগা শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা।
বিজয়ের নায়ক ১৭ বছর বয়সী লামিনে ইয়ামাল। এই প্রতিভাবান স্প্যানিশ ফরোয়ার্ড নিজে একটি গোল করার পাশাপাশি সতীর্থের গোলেও রাখেন সরাসরি অবদান। তার পাস থেকেই ম্যাচের যোগ করা সময়ে দলের দ্বিতীয় গোলটি করেন ফার্মিন লোপেজ।
ম্যাচটি শুরু থেকেই উত্তেজনাপূর্ণ ছিল। যদিও প্রথমার্ধে গোলের দেখা মেলেনি, তবে দুই দলই একাধিক সুযোগ তৈরি করেছিল। ৫৩ মিনিটে দানি অলমোর সঙ্গে দারুণ বোঝাপড়ার পর ডিফেন্ডারদের কাটিয়ে নিখুঁত ফিনিশে গোল করেন ইয়ামাল। এরপর ৮০ মিনিটে তার পেটে বল মারায় লাল কার্ড দেখেন এস্পানিওলের ডিফেন্ডার লিয়ান্দ্রো ক্যাবরেরা।
১০ জনের দলে পরিণত হওয়া এস্পানিওল তখন আর ঘুরে দাঁড়াতে পারেনি। ম্যাচের অতিরিক্ত সময়ে ইয়ামালের বাড়ানো বল ধরে স্কোরলাইন ২-০ করেন লোপেজ।
এই জয়ে ৩৬ ম্যাচে বার্সার পয়েন্ট দাঁড়িয়েছে ৮৫। সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৭৮ পয়েন্ট। মৌসুমের শুরুতে সুপারকাপ ও কোপা দেল রে জেতা বার্সা এবার ঘরোয়া ট্রেবল জিতে নিয়েছে। নতুন কোচ হ্যান্সি ফ্লিক নিজের প্রথম মৌসুমেই স্প্যানিশ ফুটবলে দারুণভাবে নিজের ছাপ রেখে দিয়েছেন।
সব প্রতিযোগিতা মিলিয়ে এবার ইয়ামালের এটি ১৭তম গোল, সঙ্গে ২৫টি অ্যাসিস্ট। ১৭ বছর বয়সেই ক্লাব ও দেশের হয়ে তিনি জিতেছেন পাঁচটি শিরোপা। শিরোপা পুনরুদ্ধারে বার্সেলোনাকে অভিনন্দন জানিয়েছে রিয়াল মাদ্রিদও।

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”
১ দিন আগে
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
১ দিন আগে
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।
২ দিন আগে
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
২ দিন আগে