দিল্লির বক্তব্য প্রত্যাখ্যান করল বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্রবাদীদের বিক্ষোভের ঘটনায় দিল্লি যে ব্যাখ্যা দিয়েছে, সেটি প্রত্যাখ্যান করেছে অন্তর্বর্তী সরকার।

রবিবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ভারতের দাবি অনুযায়ী নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা হয়নি। বরং ২০-২৫ জন যুবক ময়মনসিংহে দিপু চন্দ্র দাসের হত্যার প্রতিবাদে স্লোগান দিয়েছে। তবে ভারতের প্রেস নোটে এ বিষয়টি ‘সহজভাবে উপস্থাপন করা’ হয়েছে, যা বাংলাদেশ পুরোপুরি গ্রহণ করছে না।

তৌহিদ হোসেন বলেন, হিন্দু চরমপন্থী মাত্র ২০-২৫ জনের দল কূটনৈতিক এলাকায় এত গভীরে প্রবেশ করতে পারবে কেন? এটা স্পষ্টভাবে কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন। একজন বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা কেন সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয় হিসেবে উপস্থাপন করা হচ্ছে, তা আমাদের কাছে অপ্রাসঙ্গিক। বাংলাদেশ এ ঘটনার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

তিনি আরও বলেন, দূতাবাসের ভেতরে থাকা কর্মকর্তারা নিরাপত্তা শঙ্কা অনুভব করেছেন, যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা ছিল না। আমরা পরিস্থিতি খারাপ হলে দূতাবাসের কর্মকর্তাদের সীমিত করার পদক্ষেপ নিতে পারি।

এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, বিক্ষোভের কয়েক মিনিটের মধ্যে স্লোগান দেওয়া যুবকদের সরিয়ে দিয়েছে দায়িত্বপ্রাপ্ত পুলিশ এবং ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশি দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নতুন সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চায় ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

২ ঘণ্টা আগে

ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্তে কাজ করছে সরকার: মুক্তিযুদ্ধমন্ত্রী

তিনি বলেন, ‘যারা বিভিন্ন কৌশল বা প্রতারণার মাধ্যমে মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন এবং সেই পরিচয়ে ভাতা ও অন্যান্য সুবিধা নিয়েছেন তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।’

২ ঘণ্টা আগে

এক দিনে ৮৮ হাজার লিটার তেল উদ্ধার: জ্বালানি বিভাগ

জ্বালানি তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে সারা দেশে অভিযান চালাচ্ছে সরকার। গতকাল সোমবার এক দিনে সারা দেশে অভিযান চালিয়ে ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। আর গত ৩ থেকে ৩০ মার্চ পর্যন্ত ৬৪ জেলায় মোট ৩ হাজার ৫৫৯টি অভিযান পরিচালনা করা হয়েছে।

৩ ঘণ্টা আগে

ঢাবিতে মুসা খান মসজিদ সংস্কারে ২ লাখ ৩৫ হাজার ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অবস্থিত ঐতিহাসিক মোগল স্থাপনা মুসা খান মসজিদ সংরক্ষণ ও পুনরুদ্ধার কাজের জন্য যুক্তরাষ্ট্র সরকার ২ লাখ ৩৫ হাজার মার্কিন ডলার অনুদান দিচ্ছে। এ সহায়তা দেওয়া হচ্ছে ঢাকার মার্কিন দূতাবাসের অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি) অনুদান কর্মসূচি থেকে।

৩ ঘণ্টা আগে