একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে ২০১৮ সালে সংগঠিত বহুল আলোচিত পৌর কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন দাখিল করে প্রসিকিউশন পক্ষ।

২০১৮ সালে দেশব্যাপী মাদকবিরোধী অভিযান চলাকালে ২৬ মে রাতে টেকনাফের মেরিন ড্রাইভ রোডের নোয়াখালীপাড়া এলাকায় র‍্যাবের তথাকথিত ‌‘বন্দুকযুদ্ধে’ টেকনাফ পৌরসভার তিনবারের কাউন্সিলর ও সাবেক যুবলীগ নেতা একরামুল হক নিহত হন। শুরু থেকেই এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছিল তার পরিবার।

হত্যাকাণ্ডের কয়েকদিন পর এক সংবাদ সম্মেলনে একরামুলের স্ত্রী আয়েশা বেগম পুরো ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। সেই সঙ্গে তিনি সেদিনের অভিযানের সময় মোবাইলে রেকর্ড হওয়া বেশ কিছু গা শিউরে ওঠা অডিও ক্লিপ সাংবাদিকদের সামনে প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়া সেই অডিও রেকর্ডে স্পষ্টভাবে বন্দুকের ট্রিগার টানার শব্দ, তার পরপরই একাধিক গুলির শব্দ এবং একপর্যায়ে এক ব্যক্তির গোঙানির করুণ আর্তনাদ শোনা যায়। রক্ত হিম করা সেই অডিও ক্লিপগুলো প্রকাশ্যে আসার পর সারা দেশে তীব্র প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠেছিল।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ভারতের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: বিরোধীদলীয় নেতা

তিস্তা নদীর পানিবণ্টন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানি নিয়ে উত্তরাঞ্চলের মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। তিস্তা সমস্যার সমাধান না হলে উত্তরবঙ্গের মানুষের কষ্ট দূর হবে না। তিনি দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এই সমস্যার একটি ন্যায়সংগত ও টেকসই সমাধানের ওপর গুরুত্বা

১৪ ঘণ্টা আগে

ত্রয়োদশের ৩য় অধিবেশন সমাপ্ত, পাস হলো ৬ বিল

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। এ অধিবেশনে ছয়টি বিল উত্থাপন হয়েছে এবং ছয়টি বিল পাসও করা হয়। আইন প্রণয়নের পাশাপাশি এ অধিবেশনে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। এ ছাড়া একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়।

১৪ ঘণ্টা আগে

গুরুত্বপূর্ণ ১০ মন্ত্রণালয়ের অডিট আপত্তি পর্যালোচনা করবে সরকারি হিসাব কমিটি

বৈঠকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্তত দুটি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের

১৪ ঘণ্টা আগে

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে এপিবিএন বিল পাস সংসদে

‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়। এই বিলের মাধ্যমে এপিবিএনকে প্রথমবারের মতো ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।

১৪ ঘণ্টা আগে
Advertisement