তিন উপদেষ্টার কাছে হত্যার বিচার চাইলেন হাদির স্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির বাসায় গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানালেন সরকারের তিন নারী উপদেষ্টা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টা নূরজাহান বেগম, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার শনিবার ওসমান হাদির রামপুরার বাসায় যান।

এ সময় ওসমান হাদির মা, স্ত্রী রাবেয়া ও ১০ মাসের সন্তানের সঙ্গে তারা সময় কাটান। উপদেষ্টাদের কাছে পেয়ে শোকার্ত স্ত্রী রাবেয়া স্বামীর হত্যাকারীদের বিচার দাবি করেছেন।

শনিবার (২০ ডিসেম্বর) বিষয়টি নিজেই ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন ফরিদা আখতার।

ফেসবুক পোস্টে উপদেষ্টা ফরিদা আখতার লিখেছেন, ‘আজ (শনিবার) তিন উপদেষ্টা নুরজাহান বেগম, শারমিন মুরশিদ এবং আমি গিয়েছিলাম রামপুরায় ওসমান হাদির বাসায়। হাদির স্ত্রী রাবেয়া, তার মা এবং ছোট ১০ মাসের শিশুকে দেখলাম। রাবেয়া সন্তানকে হাদীর আদর্শে গড়ে তোলার শপথ নিয়ে শক্ত থাকার চেষ্টা করছে, তার জন্যে কান্নাও কষ্টকর। ছেলে মায়ের চোখে পানি দেখলে কাঁদে। ওসমান হাদি তাকে অনেক দায়িত্ব দিয়ে গেছে, তার অনেক অসমাপ্ত কাজও হয়তো তাকে করতে হবে। ওসমান হাদির মার কান্না কেমন তা বলে বোঝাবার মতো নয়। তিনি কথা বলছেন, চোখ দিয়ে অঝোরে পানি পড়ছে। আবার তার চোখে ছেলের জন্যে গর্বও দেখা যায়।

তিনি লিখেছেন, ওসমান হাদির হত্যাকাণ্ড পুরো পরিবারকে ছারখার করে দিয়েছে। এক সংক্ষিপ্ত জীবনে সে যেন খুব তাড়াহুড়া করে অনেক কিছু অর্জন করে ফেলেছে। কিন্তু তা সত্ত্বেও কেন জানি মনে হলো হত্যাকারী জানে না সে আসলে ওসমান হাদিকে শারীরিকভাবে হত্যা করলেও তাকে শেষ করে দিতে পারেনি। রাবেয়ার দৃঢ়তা, মায়ের দোয়া, ছোট ছেলের ধীরে ধীরে বেড়ে ওঠা এক সময় আবার নতুন ওসমান হাদি সামনে এসে দাঁড়াবে। রাবেয়ার শুধু একটি চাওয়া, ওসমান হাদির হত্যাকারীর বিচার এবং শাস্তি যেন অবশ্যই হয়।

উপদেষ্টা লিখেছেন, ওসমান হাদির মৃত্যু তরুণদের মধ্যে ভীতি নয়, স্বপ্ন তৈরি করছে। এক এক জনের নতুন ওসমান হাদি হওয়ার স্বপ্ন। নজরুল হবার স্বপ্ন। যাকে ওসমান হাদি এতো ভালবেসেছিল।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ভারী বর্ষণে ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি যোগাযোগ বিচ্ছিন্ন

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করার কাজ চলছে। জনসাধারণের ভোগান্তি কমাতে এবং দ্রুত সড়ক যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

২ ঘণ্টা আগে

সাবেক এমপি শরফ উদ্দিন খসরু আর নেই

২ ঘণ্টা আগে

বন্যা মোকাবেলায় ৭ উপজেলায় সেনা মোতায়েন

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলা ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। এতে এসব এলাকার প্রায় ৪ লাখ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন এবং পানিবন্দি হয়ে আছেন।

৪ ঘণ্টা আগে

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ

ক্ষমতাচ্যুত ও সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত নিষেধাজ্ঞা মেনে চলতে সব গণমাধ্যমকে অনুরোধ জানানো হয়েছে। আজ শুক্রবার সরকারি এক তথ্য বিবরণীতে এ অনুরোধ জানানো হয়।

১৫ ঘণ্টা আগে