ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারসহ ৪ দফা দাবিতে শাহবাগ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু হয়েছে। এতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শাহবাগের হাদি চত্বর থেকে এ যাত্রা শুরু করেছে।

এ সময় মার্চ ফর ইনসাফ অংশ নেওয়া নেতা বিভিন্ন স্লোগান দিতে শোন যায়। স্লোগানের মধ্যে রয়েছে, ‘হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘রক্ত বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘লাল-সবুজের পতাকা, ইনকিলাবের পতাকা, হাদি তোমায় দেখা যায়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’।

মার্চ ফর ইনসাফ পথযাত্রায় ১০টি পিকআপে নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

আয়োজকরা জানান, রোড মার্চটি শাহবাগের শহীদ হাদি চত্বর থেকে শুরু হয়ে সায়েন্সল্যাব মোড় ঘুরে সিটি কলেজের সামনে পৌঁছাবে। সেখান থেকে মিছিলটি মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়ের দিকে অগ্রসর হবে বলে জানান আয়োজকরা। এরপর রোডমার্চটি মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় প্রবেশ করবে। পরে দুপুর ২টা ৩০ মিনিটে উত্তরা বিবিএনএস সেন্টারের সামনে সংক্ষিপ্ত বিরতি নেবেন নেতাকর্মীরা। এই অংশে মিছিলের গতি কিছুটা ধীর রাখা হবে, যাতে জনসমাগম ও ট্রাফিক সামাল দেওয়া যায়।

এরপর বিকেল ৩টা ৩০ মিনিটে মিছিলটি বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক এলাকা অতিক্রম করে ৪টার দিকে বাড্ডা এলাকায় পৌঁছাবে। সেখান থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে বেরিয়ে রামপুরার টিভি সেন্টারের দিকে অগ্রসর হবেন।

সন্ধ্যা ৬টার দিকে রোডমার্চটি যাত্রাবাড়ী পার্ক এলাকায় গিয়ে শেষ পর্বে প্রবেশ করবে। সবশেষে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পুনরায় শাহবাগ চত্বরে ফিরে এসে কর্মসূচির সমাপনী জমায়েত করবেন তারা।

দাবিগুলো হলো-

১. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনিচক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে।

২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।

৩. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।

৪. সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৫৮ শিক্ষকের তালিকা ও ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’র অভিযোগের প্রতিবাদ ঢাবি নীল দলের

বর্তমানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগপন্থি হিসেবে পরিচিত শিক্ষকদের সংগঠনটি বলছে, কোনো ধরনের পরীক্ষণ-নিরীক্ষণ ছাড়াই অবিশ্বাস্য দ্রুতগতিতে তদন্ত কমিটি গঠন বিশ্ববিদ্যালয়ে সাদা দলের (ক্ষমতাসীন বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন) একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার এক নতুন হাতিয়ার।

২ ঘণ্টা আগে

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪০, অস্ত্র-মাদক উদ্ধার

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৪৬টি মামলা হয়েছে। অভিযানে অস্ত্র, গোলাবারুদ, গ্রেনেড ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে পুলিশ।

২ ঘণ্টা আগে

রাজনৈতিক বিরোধীদের বিনা বিচারে আটকে রাখা বন্ধের আহ্বান এইচআরডব্লিউর

সংস্থাটির দাবি, ২০২৪ সালের আগস্টে জুলাই অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপকভাবে গ্রেপ্তার করা হয় এবং তাদের মধ্যে শত শত মানুষ এখনো কোনো অপরাধে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত না হয়েই কারাগারে রয়েছেন।

৪ ঘণ্টা আগে

পররাষ্ট্রের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্দিষ্ট করল সরকার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হিসেবে হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে শামা ওবায়েদ ইসলামকে নির্দিষ্ট করা হয়।

৪ ঘণ্টা আগে