ওআইসিভুক্ত ১৯ দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে ইসি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকায় অরগানাইজেশন অব ইসলামিক কনফারেন্সের (ওআইসি) সদস্য ১৯টি দেশের মিশনপ্রধানদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বৈঠকে ইসির পক্ষে নেতৃত্ব দিচ্ছেন।

সোমবার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। সিইসির সঙ্গে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত রয়েছেন।

ইসি সূত্র জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের অগ্রগতি ও প্রস্তুতি এ বৈঠকের অন্যতম আলোচ্যসূচি। সম্প্রতি কয়েকটি রাজনৈতিক দল ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বর্তমান কমিশনের সঙ্গে একই ইস্যুতে দেখা করেছেন।

কূটনীতিকরা জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চান তারা। কমিশনের পক্ষ থেকেও বরাবরই জানানো হচ্ছে, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে তারা বদ্ধপরিকর। বৈঠক শেষে উভয়পক্ষই ব্রিফ করার কথা রয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গণঅভ্যুত্থানের চেতনার উলটো দিকে যাত্রার প্রচেষ্টা চলছে: আনু মুহাম্মদ

২০২৪ সালে জনগণ যে অভ্যুত্থান ঘটিয়েছিল, সেটাকে জনগণের হাত থেকে কেড়ে নিয়ে উলটো দিকে যাত্রার ভয়াবহ প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের অর্জন যেভাবে জনগণের হাতছাড়া হয়ে গিয়েছিল, জুলাই গণঅভ্যুত্থানের ক্ষেত্রেও সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি হচ্ছে।

১৫ ঘণ্টা আগে

২ সাংবাদিক ও ২৫ অভিনয়শিল্পীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দুই সাংবাদিক ও ২৫ জন নাট্যব্যক্তিত্ব এবং অভিনয়শিল্পীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্ররোচনা, সহযোগিতা ও উসকানি দেওয়ার অভিযোগ জমা দেওয়া হয়েছে।

১৭ ঘণ্টা আগে

সাবেক ২ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আজাদি পার্টি ও রাষ্ট্রসংলাপ ফোরাম পৃথকভাবে অভিযোগ দাখিল করে।

১৭ ঘণ্টা আগে

চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৪ বছর পর প্রতিবেশীর যাবজ্জীবন

দণ্ডপ্রাপ্ত আকতার সর্দার (২৭) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কুকড়াপর্শি গ্রামের সাত্তার সর্দারের ছেলে। ঘটনার সময় তিনি চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকার বাসিন্দা ছিলেন।

১৮ ঘণ্টা আগে