মেট্রোরেলের সব কর্মীর ছুটি বাতিল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

মেট্রোরেলে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করেছে এ স্থাপনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)। ছুটি বাতিলের কোনো কারণ জানায়নি সংস্থাটি। তবে জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘিরে নাশকতার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছে একাধিক সূত্র।

রোববার (৯ নভেম্বর) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের সই করা এক অফিস আদেশে এ কথা জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমটিসিএলের মেট্রোরেল ভবন, ডিপো এলাকা, মেট্রোরেল স্টেশন, ডিএমটিসিএলের অধীন বিভিন্ন প্রকল্প ও সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হলো।

শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আগামী ১৩ নভেম্বর মানবতাবিরোধী মামলার রায় ঘোষণার কথা আছে। ডিএমটিসিএল সূত্র বলছে, এ রায় ঘিরে আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ঢাকা ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ছড়িয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীও দিনটি ঘিরে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে।

এ পরিস্থিতিতে সতর্কতার অংশ হিসেবে মেট্রোরেলের সব কর্মীর ছুটি বাতিল করে নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে।সে নির্দেশনা অনুসরণ করেই ছুটির সিদ্ধান্ত নিয়েছে ডিএমটিসিএল।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সারা বছর ইসলামের কথা বলে এখন বলেন শরিয়া আইন মানি না: পার্থ

আন্দালিব রহমান পার্থ বলেন, আপনারা সারা জীবন ভারতের বিরুদ্ধে রাজনীতি করে ভারতের সঙ্গে গোপনে মিটিং করেছেন। আপনারা সারা জীবন ইসলামের নামে রাজনীতি করে লাস্টে এসে বলছেন, আমরা শরিয়া আইন চান না। আপনারা তো ভোটের জন্য এটা করে ফেলেছেন।

১০ ঘণ্টা আগে

পহেলা বৈশাখে মুখোশ পরা ও ভুভুজেলা বাজানো বা বিক্রি নিষিদ্ধ

১৩ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। পহেলা বৈশাখে ক্যাম্পাসে কোনো যানবাহন চলাচল করতে পারবে না। এ সময় মোটরসাইকেল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসকারীরা যাতায়াতের জন্য শুধুমাত্র নীলক্ষেত ও পলাশী গেট ব্যবহার করতে পার

১১ ঘণ্টা আগে

সংবিধান সংশোধনে সংসদে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর

তিনি সংবিধানের ৭২ ও ৭৩ অনুচ্ছেদের উল্লেখ করে বলেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন আহ্বান ও ভাষণ প্রদান করেছেন, যা সংবিধানসম্মত। কিন্তু সংবিধান সংস্কার পরিষদের ক্ষেত্রে এমন কোনো সুস্পষ্ট সাংবিধানিক কাঠামো বর্তমানে বিদ্যমান নেই বলে তিনি মত দেন।

১৩ ঘণ্টা আগে

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধান নির্বাচন কমিশনার সংবিধান সংরক্ষণের জন্য ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী শপথ নিয়েছেন। কিন্তু তিনি কোন আইন বলে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম জাতীয় সংসদ সচিবালয়ে পাঠালেন? এই ফরম দাখিল করার কোনো এখতিয়ার তার নেই। তিনি এটি করে শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন।

১৪ ঘণ্টা আগে