দেড় বছর ধরে শেখ হাসিনা কেন দিল্লিতে, প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেস নেতা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১৩: ৫৯
তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার এক বক্তব্যে তিনি সরাসরি প্রশ্ন তোলেন, কোন যুক্তিতে শেখ হাসিনাকে গত দেড় বছর ধরে দিল্লিতে আশ্রয় দিয়ে রাখা হয়েছে। এই দীর্ঘ অবস্থানের পেছনে ভারতের কোনো প্রভাবশালী শিল্পগোষ্ঠীর বিশেষ স্বার্থ জড়িত কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, মোদি সরকার জনস্বার্থের চেয়ে কর্পোরেট স্বার্থকে বেশি প্রাধান্য দিচ্ছে। সাধারণ মানুষের করের টাকা ব্যয় করে একজন বিদেশি নেতাকে আশ্রয় দেওয়ার চেয়ে দেশের বেকারত্ব ও মূল্যবৃদ্ধি মোকাবিলায় সরকারের বেশি মনোযোগী হওয়া উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন।

তিনি ইঙ্গিত দেন, বিষয়টি কেবল কূটনৈতিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এর সঙ্গে অর্থনৈতিক স্বার্থ জড়িত থাকতে পারে।

এই প্রেক্ষাপটে তিনি কেন্দ্র সরকারের ‘প্রতিবেশী প্রথম’ নীতিরও সমালোচনা করেন। অভিষেক বলেন, সাধারণ মানুষের করের অর্থ ব্যয় করে বিদেশি নেতাকে দীর্ঘদিন আশ্রয় দেওয়ার পরিবর্তে দেশের অভ্যন্তরীণ সমস্যা- বেকারত্ব ও মূল্যবৃদ্ধি মোকাবিলায় গুরুত্ব দেওয়া উচিত ছিল।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বর্তমান সরকার জনস্বার্থের চেয়ে কর্পোরেট স্বার্থকে বেশি প্রাধান্য দিচ্ছে। তার মতে, হাসিনাকে দিল্লিতে রাখা এবং বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তারের প্রচেষ্টা উভয়ের পেছনেই বড় শিল্পপতিদের স্বার্থ কাজ করছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানির দাম বৃদ্ধি: কিলোমিটারে বাসভাড়া বাড়তে পারে ২০ পয়সা

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।

৩ ঘণ্টা আগে

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

৩ ঘণ্টা আগে

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেই, সংসদের অপেক্ষায় ইসি

নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।

৪ ঘণ্টা আগে

‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।

৪ ঘণ্টা আগে
Advertisement