চট্টগ্রাম ব্যুরো

এক ছাত্রীকে স্থায়ী বহিষ্কার ও সনদ বাতিলসহ আরও ১০ জন ছাত্রীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। পৃথক এক ঘটনায় এক ছাত্রকেও বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
১২ জনের মধ্যে ১০ জনকে বহিষ্কার করা হয়েছে সহকারী প্রক্টরকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে। বাকি দুজনকে বহিষ্কারের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ধর্ম অবমাননা ও নবীকে (সা.) নিয়ে কটূক্তিকে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, গত ৫ ফ্রেব্রুয়ারি একজন ছাত্রী একজন শিক্ষককে শারীরিকভাবে আঘাত করেছিলেন। সে অপরাধে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তার সনদ বাতিল করার সুপারিশও এসেছে।
শিক্ষকের গায়ে হাত না দিলেও বিশৃঙ্খলা তৈরি করায় ওই একই ঘটনায় আরও ৯ জনকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে বলে জানান অধ্যাপক সাইফুল।
এদিকে তিন-চার দিন আগে এক ছাত্র ও এক ছাত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করেছিল। মেয়েটি ক্ষমা চেয়েছে। কিন্তু ছেলেটি তদন্ত কমিটির সামনে আসেনি। সাধারণ শিক্ষার্থীরা এ নিয়ে কয়েক দিন ধরে ব্যাপক বিক্ষোভ করছে।
অধ্যাপক সাইফুল বলেন, এ ঘটনা তদন্তে আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশ অনুযায়ী ছাত্রটিকে দুই বছরের জন্য ও ছাত্রীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। আয়োজনে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন
১৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আমি যতটুকু জানি বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি সদস্যের সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল-মাদ্রাসা ছাড়াও সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল-মাদ্রাসাসহ আড
১৮ ঘণ্টা আগে
ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ না পারলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।৩ মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।
১৯ ঘণ্টা আগে