প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে স্বচ্ছতা বজায় রাখতে এবং নিরাপত্তা জোরদারে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, নির্বাচনের দিন কেন্দ্রগুলোর তদারকিতে প্রায় ৩০ হাজার বডিওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। সিসিটিভি ক্যামেরার বিকল্প বা পরিপূরক হিসেবে এবার সরাসরি কর্মকর্তাদের শরীরে লাগানো এই ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে সংশ্লিষ্ট বাহিনী।
তিনি বলেন, পূজার সময় যে অ্যাপ ব্যবহার করা হয়েছিল, তা চালু রাখবে সংশ্লিষ্ট বাহিনী।
ইসি সচিব আরও বলেন, ভোটের কাজে সহায়তা দিতে ১৬ হাজার বিএনসিসির ক্যাডেটরা থাকবে।
আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের এই প্রযুক্তিগত উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ৩০ হাজার বডিওর্ন ক্যামেরা এবং বিএনসিসি ক্যাডেটদের অন্তর্ভুক্তি কেবল নিরাপত্তার ঝুঁকিই কমাবে না, বরং সাধারণ ভোটারদের মাঝে আস্থার পরিবেশ তৈরি করবে।

বিশ্বব্যাংকের ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তায় বাস্তবায়নাধীন ‘ইকোনমিক অ্যাকসেলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট’ (আর্ন) প্রকল্পের মাধ্যমে দেশের নয় লাখ যুব-যুব নারীকে কর্মমুখী প্রশিক্ষণ, আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়া হবে।
৬ ঘণ্টা আগে
সাক্ষ্য দিতে গিয়ে ছেলে হত্যার বর্ণনা দেওয়ার কান্নায় ভেঙে পড়েন শহিদুল ইসলাম। মামলার আসামি সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ তার একমাত্র ছেলের মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
৮ ঘণ্টা আগে
রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রায় ১৩৭ কোটি টাকার (১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার) সহায়তা দেওয়ার লক্ষ্যে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) মধ্যে একটি চুক্তি সই হয়েছে।
৯ ঘণ্টা আগে
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিট দীর্ঘ ২৯ দিন বন্ধ থাকার পর পুনরায় সচল হয়েছে। গতকাল মঙ্গলবার সাড়ে ৯টার দিকে ইউনিটটি বিদ্যুৎ উৎপাদন শুরু করে।
৯ ঘণ্টা আগে