ডাকসু ভোটে কারচুপির অভিযোগে কেন্দ্রে কেন্দ্রে ছাত্রদলের বিক্ষোভ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বিভিন্ন ভোটকেন্দ্রে ঘুরে বিক্ষোভ মিছিল করছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এবং সংগঠনটির নেতাকর্মীরা।

ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের নেতৃত্বে এ বিক্ষোভকালে তারা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে নারী শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন।

ছাত্রদলের নেতাকর্মীরা মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে ল্যাবরেটরি স্কুল কেন্দ্রের সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকেন। তারা এ সময় ‘সাদিক কায়েম ভোট চোর’, ‘শিবির ভোট চোর’ ইত্যাদি স্লোগান দেন। বিক্ষোভের একপর্যায়ে ওই কেন্দ্র-সংশ্লিষ্ট শামসুন্নাহার হলের নারী প্রার্থীরা তাদের বাধা দেন।

শামসুন্নাহার হলের প্রার্থীদের দাবি, ভিপি পদপ্রার্থী আবিদুলের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এ কেন্দ্রে কোনো ভোট কারচুপি হয়নি। তারা শুরু থেকেই কেন্দ্রের আশপাশেই অবস্থান করছেন। এখন হঠাৎ ছাত্রদলের নেতাকর্মীরা এসে বলছেন যে এখানে কারচুপি হচ্ছে। তারা মিথ্যা অভিযোগ এনে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছেন।

ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে বাধার সম্মুখীন হওয়ার পর আবিদুলের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাক্‌স্বাধীনতা যেন শালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী

সংসদ নেতা বলেন, ‘বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক্‌স্বাধীনতা অবারিত। কিন্তু আমাদের মনে রাখা দরকার, বাক্‌স্বাধীনতা যেন বাক্‌শালীনতার সীমা লঙ্ঘন না করে।’

১৬ ঘণ্টা আগে

ভারতের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: বিরোধীদলীয় নেতা

তিস্তা নদীর পানিবণ্টন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানি নিয়ে উত্তরাঞ্চলের মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। তিস্তা সমস্যার সমাধান না হলে উত্তরবঙ্গের মানুষের কষ্ট দূর হবে না। তিনি দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এই সমস্যার একটি ন্যায়সংগত ও টেকসই সমাধানের ওপর গুরুত্বা

১৬ ঘণ্টা আগে

ত্রয়োদশের ৩য় অধিবেশন সমাপ্ত, পাস হলো ৬ বিল

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। এ অধিবেশনে ছয়টি বিল উত্থাপন হয়েছে এবং ছয়টি বিল পাসও করা হয়। আইন প্রণয়নের পাশাপাশি এ অধিবেশনে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। এ ছাড়া একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়।

১৬ ঘণ্টা আগে

গুরুত্বপূর্ণ ১০ মন্ত্রণালয়ের অডিট আপত্তি পর্যালোচনা করবে সরকারি হিসাব কমিটি

বৈঠকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্তত দুটি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের

১৭ ঘণ্টা আগে
Advertisement