রাকসু নির্বাচনে মোতায়েন থাকবে দুই হাজার পুলিশ

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে গোয়েন্দা দল কাজ করছে এবং অভ্যন্তরীণ পরিবেশ পর্যবেক্ষণ করছে।

আরএমপি কমিশনার জানান, বিশ্ববিদ্যালয়ের এলাকা বড় এবং প্রবেশপথও বেশি হওয়ায় কেন্দ্রভিত্তিক নিরাপত্তার বলয় গড়ে তোলা হবে। এ কার্যক্রম শুরু হবে নির্বাচনের আগের দিন থেকে।

তিনি আরও বলেন, কোথায় কী ধরনের নিরাপত্তা প্রয়োজন হবে, তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

১২৫ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় ১২৫ বার তারিখ পেছাল। আলোচিত এ মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ মে পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

২ ঘণ্টা আগে

আগামী ৫ বছরের কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত কার্যক্রমসমূহ বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়নের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২ ঘণ্টা আগে

আরও চার জেলায় নতুন ডিসি

দেশের আরও ৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১ এপ্রিল) রাজবাড়ী, ঠাকুরগাঁও, পাবনা ও রংপুর জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

২ ঘণ্টা আগে

৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবেজানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, সরকারের পক্ষ থেকে ক্রীড়া বৃত্তি প্রদান করা হবে। একটি ক্রীড়াবান্ধব পরিবেশের মাধ্যমে একটি সুস্থ জাতি, মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

২ ঘণ্টা আগে