প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে তা বাধ্যতামূলকভাবে নবায়নের (রিনিউ) পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে আইন ও বিধিমালায় নবায়নের সুযোগ থাকলেও তা বাধ্যতামূলক নয়। তবে দেড় দশকে মানুষের চেহারা ও আঙুলের ছাপের মতো বায়োমেট্রিক তথ্যে পরিবর্তন আসায় পরিচয় যাচাই আরও নির্ভুল করতে এই উদ্যোগ বিবেচনা করা হচ্ছে।
ইসি সূত্র জানিয়েছে, বিষয়টি এখনো পর্যালোচনাধীন থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত হলে নির্ধারিত ফি দিয়ে নাগরিকদের অনলাইনে বা সরাসরি এনআইডি হালনাগাদ করতে হবে।
ইসি কর্মকর্তাদের ভাষ্য, ১৫ বছরের ব্যবধানে একজন মানুষের চেহারা, আঙুলের ছাপ এবং অন্যান্য বায়োমেট্রিক তথ্যের পরিবর্তন হতে পারে। কেউ কেউ অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তনও করেন। এসব কারণে পুরোনো তথ্য দিয়ে পরিচয় নিশ্চিত করতে নানা জটিলতা তৈরি হয়। তাই নির্দিষ্ট সময় পর এনআইডি হালনাগাদ করা প্রয়োজন বলে মনে করছে কমিশন।
জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী, একটি এনআইডির মেয়াদ ইস্যুর তারিখ থেকে ১৫ বছর। একই আইনে মেয়াদ শেষ হওয়ার আগে বা পরে নির্ধারিত পদ্ধতি ও ফি পরিশোধের মাধ্যমে নবায়নের জন্য আবেদন করার বিধান রয়েছে।
এছাড়া জাতীয় পরিচয়পত্র বিধিমালা অনুযায়ী, এনআইডি নবায়নের আবেদন সরাসরি অথবা নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে করা যায়। আবেদনকারীকে নির্ধারিত ফি জমা দিয়ে সাধারণ বা জরুরি-এই দুই ধরনের আবেদনের যেকোনো একটি বেছে নিতে হয়। বর্তমান নিয়ম অনুযায়ী, জরুরি আবেদন নিষ্পত্তির সময়সীমা ৭ দিন এবং সাধারণ আবেদনের জন্য ৩০ দিন। সাধারণ নবায়ন ফি ১০০ টাকা এবং জরুরি নবায়ন ফি ১৫০ টাকা নির্ধারিত রয়েছে।
এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, এনআইডি নবায়নের সুযোগ আগে থেকেই রয়েছে। কেউ চাইলে যেকোনো সময় আবেদন করে নতুন এনআইডি নিতে পারেন, বিশেষ করে কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে।
বর্তমানে হারানো বা ক্ষতিগ্রস্ত এনআইডির ক্ষেত্রে পুনঃইস্যুর জন্য প্রথমবার সাধারণ আবেদন ফি ২০০ টাকা এবং জরুরি আবেদন ফি ৩০০ টাকা। দ্বিতীয়বার পুনঃইস্যুতে সাধারণ ফি ৩০০ টাকা ও জরুরি ৫০০ টাকা। এরপরের প্রতিবার সাধারণ আবেদন ৫০০ টাকা এবং জরুরি আবেদন ১ হাজার টাকা ফি দিতে হয়।
এনআইডি মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা জানিয়েছেন, ১৫ বছর পর এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার বিষয়টি এখনো পর্যালোচনাধীন। চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
৪ ঘণ্টা আগে
শনিবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, চীনের করিডোর প্রস্তাবটি সরকার খতিয়ে দেখছে। তবে এ বিষয়ে এখনো কোনো অবস্থান নেওয়া হয়নি। পরিবহন ব্যয় কমানোর সম্ভাবনাই এ প্রস্তাবে সরকারের আগ্রহের অন্যতম কারণ বলেও উল্লেখ করেন তিনি।
৫ ঘণ্টা আগে
শনিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয় শিশুর মধ্যে চারজন ময়মনসিংহের। এ ছাড়া ঢাকা ও খুলনায় একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
৬ ঘণ্টা আগে
শাহজাহান চৌধুরী বলেন, ‘আমাদের চট্টগ্রামের আরেক কৃতি সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী। এখন চট্টগ্রামে একটা কথা চালু হয়েছে, ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না। আমি জিজ্ঞেস করলাম কেন? তারা বলল, ফতোয়া তো এখন পার্লামেন্টেই দেওয়া হয়।’
৬ ঘণ্টা আগে