বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১১ জুলাই ২০২৬, ১৫: ৩৩
কুমিল্লা টাউন হল মাঠে বৃক্ষ মেলা উদ্বোধন করেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াসিন। এরপর একটি শোভাযাত্রায় নেতৃত্ব দেন তিনি। ছবি: সংগৃহীত

দেশে সাম্প্রতিক বন্যায় যেসব এলাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেসব এলাকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেছেন, তালিকা করার পর সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেবে।

শনিবার (১১ জুলাই) সকালে কুমিল্লা টাউন হল মাঠে বৃক্ষ মেলা উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন কৃষিমন্ত্রী।

সাগরে নিম্নচাপের প্রভাবে গত রোববার থেকে আজ শনিবার পর্যন্ত টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানসহ দেশের কয়েকটি জেলার বন্যাকবলিত হয়। বন্যা ও পাহাড়ধসে এ পর্যন্ত অন্তত ৩৫ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে এক সংবাদিকের প্রশ্নে কৃষিমন্ত্রী বলেন, “আমাদের উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে তথ্য সংগ্রহের জনবল রয়েছে। যখনই ফসলের কোন ক্ষতি হয় তখনই আমরা তাৎক্ষণিকভাবে জেনে যাই। এই বন্যার সময়ও আমরা সেই তথ্যগুলো জেনে যাচ্ছি। তবে এখন যা হয়েছে সেটি হল, এখন ধান কাটা শেষ। তারপরও যে আবার চারা লাগানো শুরু হয়েছে, সেটির বিশেষ কোনো ক্ষতি হয়নি।”

“কিন্তু যে চারা গুলো পানির নিচে তলিয়ে গেছে সেগুলো যদি দীর্ঘ সময় পানির নিচে থাকে তাহলে পঁচে যাবে। আমরা ধরে নিতে পারি যে চারা রোপণ হয়েছে তার ২৫ শতাংশ বন্যায় আক্রান্ত হয়েছে। যে কারণে আমরা কৃষি মন্ত্রণালয় থেকে যেখানে যেখানে বীজ কিংবা চারা সংকট দেখা দিবে তা মোকাবেলা করতে প্রস্তুতি নিয়েছি,” বলেন তিনি।

কৃষিমন্ত্রী আরও বলেন, “এখন পর্যন্ত কী পরিমাণ ধানের জমি ডুবে গেছে এবং তা পুনরায় রোপণ করতে কী পরিমাণ চারা লাগবে-এসব তথ্য সংগ্রহ করে প্রস্তুতি আমরা নিয়েছি। উঁচু এলাকাতে চারা উৎপাদনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আগামীকাল রোববারই আমরা পরিষ্কার হতে পারব কী পরিমাণ আমাদের ক্ষতি হয়েছে এবং কী পরিমাণ চারা প্রয়োজন রয়েছে। হয়তো কৃষকের ঘরে বীজ ধান আর নাও থাকতে পারে, তাই আমরা চারাটি সরবরাহ করার চেষ্টা করব।”

কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, “যেখানে যে ধরনের কৃষকই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে-সে হতে পারে মৎস্য চাষী, সবজি, ধান, নারিকেল, সুপারি, পান-সবাইকে আমরা কৃষি কার্ডের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। যারাই ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে। খুব দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত হয়ে যাচ্ছে।”

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়ম নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষ প্রসঙ্গ টেনে আমিন উর রশিদ বলেন, “দীর্ঘদিনের লুটপাটের অভ্যাস অনেকের হয়তো এখনো যায়নি। তবে সবাইকে জেনে রাখতে হবে, সরকার বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করার পর প্রধানমন্ত্রী নিজেই এর অগ্রগতি নিয়মিত তদারকি করেন। তাই এ কর্মসূচিতে অনিয়মের কোনো সুযোগ নেই।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার আনিসুজ্জামান।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী

বৈঠকে বাংলাদেশ ও ডেনমার্কের দ্বিপাক্ষীয় সম্পর্ক আরও জোরদার, পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা সম্প্রসারণ এবং উন্নয়ন প্রকল্পে ডেনমার্কের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণ করায় স্থানীয় সরকার মন্ত্রীকে অভিনন্দন জানান এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদার

৫ ঘণ্টা আগে

৯ বছর পেরিয়ে ১০ বছরে পা, এখনো অনিশ্চয়তার ঘোরটোপে বন্দি রোহিঙ্গা প্রত্যাবাসন

২০১৭ সালের আগস্টের পর বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রত্যাবাসন নিয়ে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১৭ সালের নভেম্বরে দুই দেশ প্রত্যাবাসন নিয়ে চুক্তি করে। পরে প্রত্যাবাসনের জন্য তালিকা তৈরি, যাচাই-বাছাই এবং সম্ভাব্য প্রত্যাবাসনের তারিখও নির্ধারণ করা হয়। ২০১৮ ও ২০১৯ সালে দুই দফায় প্রত্যাবাসন শুরুর উদ্যোগ

৭ ঘণ্টা আগে

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষ আগামী সপ্তাহে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আলোচনার জন্য ইসির সাথে বৈঠক করা হবে।

৭ ঘণ্টা আগে

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে চলতি অর্থবছরের জন্য একটি ক্রয় পরিকল্পনা করেছে টিসিবি। এ পরিকল্পনার আওতায় স্থানীয় ও আন্তর্জাতিক উৎস থেকে ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার মেট্রিক টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার মেট্রিক টন চিনি, ১৪ হাজার মেট্রিক টন ছোলা এ

৮ ঘণ্টা আগে