২০৫০ সালের মধ্যে ২ কোটি ৬০ লাখ মানুষ বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ২০৫০ সালের মধ্যে দেশের ২ কোটি ৬০ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে উন্নয়ন সংস্থা ‘কারিতাস বাংলাদেশ’। 

জিআইজেড-এর ২০২৩ সালের গবেষণার তথ্য তুলে ধরে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনে প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে। ২০০৮-১৪ সাল পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে দেশে ৪৭ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শহরে আশ্রয় নেওয়া জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসীদের মধ্যে ৫৭ শতাংশই উপকূলীয় জেলা সাতক্ষীরার।

বুধবার (২৫ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসন ও নগর জীবনের বাস্তবতাঃ নীতিমালা বাস্তবায়নের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পন্থা’ শীর্ষক পরামর্শ সভায় এসব তথ্য জানানো হয়।

গণমাধ্যম ব্যক্তিত্ব ড. জামিল আহমেদের সঞ্চালনায় সভায় মূল বক্তব্য তুলে ধরেন কারিতাস বাংলাদেশের পরিচালক (কর্মসূচি) দাউদ জীবন দাশ। আলোচনায় অংশ নেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ডিআরইউর সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, কারিতাস বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান অ্যালেক্সজান্ডার ত্রিপুরা প্রমুখ।

সোহরাব হাসান বলেন, ‘উপকূলীয় এলাকায় হাজার হাজার একর ফসলি জমি ঘের করা হচ্ছে।

দুর্যোগ মোকাবেলায় টেকসই বাঁধ নেই। দুর্যোগকালে উপকূলের মানুষেরা নিজেরাই মানবঢাল হয়ে বাঁধ রক্ষা করেন। তারা মন্ত্রণালয় কিংবা পানি উন্নয়ন বোর্ডের অপেক্ষায় থাকেন না। দুর্যোগের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে না পেরে তারা প্রতিনিয়ত নিজ এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন।দুর্যোগ কবলিত উপকূলের বৃহৎ জনগোষ্ঠীর সংকট মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে।’

মাইনুল হাসান সোহেল বলেন, ‘ঘূর্ণিঝড়, অস্বাভাবিক জোয়ারের প্লাবন, লবণাক্ততা ও নদীভাঙনের ফলে জলবায়ু পরিবর্তন জনিত কারণে শহরমুখী হচ্ছেন উপকূলীয় অঞ্চলের মানুষ। তারা নিজ এলাকা ছেড়ে শহরের বস্তিতে নিম্নমুখী জীবন-যাপন করতে বাধ্য হচ্ছেন। তাদের জীবন-যাত্রার মান কমে যাচ্ছে। তাই উপকূলবাসীকে নিরাপদে রাখতে, জীবন-মান ধরে রাখতে হলে মানসিকতার পরিবর্তন জরুরি।’

সভায় জানানো হয়, দুর্যোগ সাড়াদান, প্রশমন ও জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতিকর প্রভাব কমাতে কারিতাস বাংলাদেশ এ পর্যন্ত ১০ লাখের বেশি গৃহ নির্মাণ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং কমিউনিটি অবকাঠামো নির্মাণের মাধ্যমে ৪ কোটি ৭০ লাখের বেশি মানুষের কাছে সেবা পৌঁছে দিয়েছে।

এ ছাড়া কারিতাস ৩ হাজার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং ১৪ হাজার কমিউনিটি স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উপকরণ দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করেছে। শুধুমাত্র উপকূলীয় ও বন্যাপ্রবণ এলাকার দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঝুঁকি প্রশমনে বিভিন্ন জেলায় ৩২৯টি ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয় কেন্দ্র তৈরি করেছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত

১৪ ঘণ্টা আগে

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

১৫ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

১৮ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক

১৮ ঘণ্টা আগে