বিজ্ঞান

রুয়েলিয়ার কথা

ডেস্ক, রাজনীতি ডটকম
পটপটি ফুল

গোত্রীয় নাম রুয়েলিয়া। বাংলা নাম পটপটি। পটপটি বুনো গুল্ম, একেবারে দুষ্প্রাপ্য নয়।

পটপটি বর্ষজীবী গুল্ম জাতীয় উদ্ভিদ। বারোমাসি বলা চলে। বুনো ঝোপের আড়ালে, পরিত্যক্ত ফসল ক্ষেত, বাঁশবাগানে ঝোপের আড়ালে এদের দেখা মেলে। পটপটি প্রকৃতির বড্ড লাজুক মেয়ে, তাই যেখানে-সেখানে এদের দেখা মেলে না। একটা জংলা মতো ছায়াঘেরা পরিবেশে এরা ভালো জন্মায়। ছোট্ট গুল্ম। উচ্চতা ১ থেকে ২ ফুট মাত্র। কাণ্ড শক্ত। কার বেড় কয়েক মিলিমিটার মাত্র। কাণ্ড থেকে চার পাঁচটা ডাল বের হয়। কাণ্ড সবুজ রঙের।

পটপটির পাতা সবুজ রঙের। উপবৃত্তাকার। নরম। খুব পাতলা নয়। কিছুটা মখমলের মতো। পাতার উভয় পিঠে ও ডালে সাদা সাদা ক্ষুদ্র ক্ষুদ্র শুঁঙ্গ আছে। তবে শুঁঙ্গ বিষাক্ত নয়। পাতার বোঁটা থেকে শীর্ষ ফলক পর্যন্ত দৈর্ঘ্য ২ ইঞ্চি। প্রস্থ ১ ইঞ্চি। কাণ্ড ও ডালের ৩-৪ ইঞ্চি দূরে দূরে একটা করে গিঁঠ থাকে। প্রতিটা গিঁঠ থেকে ৩-৪টা পাতা বের হয়।

পটপটির ফুল নীলচে সাদা। এক পাঁপড়ির। মাইকের মতো দেখতে। তবে পাঁচটা ফলকে বিভক্ত। তারা আকৃতির। গাছের তুলনায় ফুল বেশ বড়ই বলতে হবে। দু-ইঞ্চি মতো লম্বা হয় ফুল। ফুলের ব্যাস দেড় ইঞ্চি। মঞ্জুরি একপুষ্পক। প্রতিটা পাতার গোড়ায় একটা করে ফুল ফোটে।

আগেই বলেছি রুয়েলিয়ার ফল ছোটদের আগ্রহের কেন্দ্রে থাকে। ফল দেখতে অদ্ভুত। আর দশটা ফলের মতো গোলাকার নয়। ঠিক যেন বর্ষার ফলা। ফলায় যেমন চিকন বাট থাকে। আগাটা তার তুলনায় চওড়া। রুয়েলিয়ার ফল সেরকম। ছবি দেখলে বুঝতে পারবেন।

কাঁচাফল সবুজ রংয়ের। বোঁটার গোড়া থেকে আগা পর্যন্ত ০.৭৫ থেকে ১ ইঞ্চি লম্বা হয়। ফল চ্যাপ্টা। চওড়া ২-৩ মিলিমিটার। কিন্তু গোড়ার দিকে ১ মিলিমিটারও নয়। ফল পাকলে ধূসর বাদামী। পাকা ফলও খুব পছন্দের। পাকা ফল পানিতে ফেললে পটপট শব্দ করে ফেটে যায়। তাই এর আরেক নাম পটপটি। আসলে ফল চার চেম্বারে ভাগ করা। পানির সংস্পর্শে এলে চেম্বারগুলো দ্রুত ফোটে আলাদা হয়ে যায়।

প্রতিটা চেম্বারের ভেতর আট দশটা করে পাতলা বিচি আছে। বিচি অনেকটা মরিচ কিংবা টমেটোর বিচির মতো। ততটাই ছোট এবং পাতলা। বীজ দ্বিবীজপত্রী। বর্ষার শুরুতেই বীজ থেকে চারা গজায়। শেষ দিকে এসে ফুল ফল ধরে।

এদেশের যত্রতত্র দেখা গেলেও, পটপটি কিন্তু এই এদেশের উদ্ভিদ নয়। এর আদি নিবাস দক্ষিণ আমেরিকার গায়ানা, পেরু ও কলম্বিয়া। ষোড়শ শতককে স্প্যানিশ মিশনারি ফাদার ফারনান্দোর জাহাজে চেপে এদেশে আসে পটপটি। মোঘল সম্রাটদের বাগানেও এই বুনো উদ্ভিদটি জায়গা করে নেয়।

স্থানীয় নাম : পটপটি

ইংরেজি নাম : Popping pod.

বৈজ্ঞানিক নাম : Ruellia tuberosa.

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

২ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৩ ঘণ্টা আগে

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

৩ ঘণ্টা আগে

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও

৩ ঘণ্টা আগে
Advertisement