সুন্দরবনের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ মে ২০২৪, ১৬: ১৪

সুন্দরবনে অগ্নিনির্বাপণ অভিযানের ৪৮ ঘণ্টার মাথায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে ঘোষণা দিয়েছেন ঢাকার বঙ্গবাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী।

সোমবার (৬ মে) সকাল পৌনে ১১টার দিকে অগ্নিকাণ্ডস্থল সুন্দরবনের আমরবুনিয়ার লতিফের ছিলা এলাকা পরিদর্শন শেষে এ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, সকলের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তারপরও আগামী দুইদিন ধরে জায়গাটিতে নজরদারি রাখা হবে। আগামী দুইদিন বনবিভাগের টিম সেখানে পানি ছিটানো অব্যাহত রাখবে। দুপুরের পর ঘটনাস্থল ত্যাগের কথা রয়েছে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের।

শনিবার (৩ মে) দুপুরে লাগা আগুন নেভানোর কাজ শুরু হয় রোববার সকালে। ততক্ষণে আগুনের বিস্তার ঘটে বনের ৫ একর জায়গা জুড়ে। আর এ অভিযানের ৪৮ ঘণ্টার মাথায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে বলে ঘোষণা দিয়ে কার্যক্রম সীমিত করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত-শাস্তিমূলক প্রক্রিয়া বন্ধের দাবি

সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের সূত্র ধরে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’। সংগঠনটি এ ধরনের পদক্ষেপকে ‘অগণতান্ত্রিক, প্রতিহিংসামূলক

২ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর ভারত সফরের ‘অনুকূল পরিবেশ নেই’, বলছে সরকার

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম বলেন, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে যোগাযোগ চলছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা গত ৫ আগস্ট নয়াদিল্লিতে প্রকাশ্যে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ায় পরিবেশ নষ্ট হয়েছে

৪ ঘণ্টা আগে

নোয়াখালীতে ৩ বন্ধু হত্যাকাণ্ড: ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

মামলাটি তদন্ত শেষে আজ রোববার বেলা ১২টার দিকে নোয়াখালী জেলা বিশেষ জজ আদালতের বিচারক শওকত আলী ৩ আসামিকে মৃত্যুদণ্ড, ৩ জনকে যাবজ্জীবন এবং ২ জনকে খালাস প্রদান করেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানার আদেশ দেয়া হয়।

৫ ঘণ্টা আগে

জনগণের ভাগ্যের পরিবর্তন ও জীবনমানের উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যারা দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করবে, তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের শান্তি রক্ষার স্বার্থে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে।’

৬ ঘণ্টা আগে