বিশ্বে বায়ুদূষণে আজ শীর্ষে রাজধানী ঢাকা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

বিশ্বে বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। শনিবার সকাল ৯টা ৪৩ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য। তালিকায় ঢাকার স্কোর ২৮৫। অর্থাৎ আজ এই শহরটির বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর।’

এ ছাড়া তালিকায় ২২৪ স্কোরে দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর। মঙ্গোলিয়ার উলানবাটর রয়েছে তৃতীয় অবস্থানে, যার স্কোর হচ্ছে ২০১। এই দুই শহরের বাতাসও ‘খুবই অস্বাস্থ্যকর’। চতুর্থ অবস্থানে আফগানিস্তানের কাবুল, শহরটির স্কোর হচ্ছে ১৯৪ ও পঞ্চম অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা, যার স্কোর হচ্ছে ১৯১।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাবিতে শিক্ষকদের শাস্তি ও অচল শিক্ষক সমিতি: মুখোমুখি নীল-সাদা

শিক্ষক সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর। এরপর দেড় বছরের বেশি সময় পেরিয়ে গেলেও নির্বাচন হয়নি। এর মধ্যে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ১৫ সদস্যের কমিটির ১১ জন পদত্যাগ করেন। ফলে সমিতির কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।

৩ ঘণ্টা আগে

দুপুরের মধ্যে ৩ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

৪ ঘণ্টা আগে

শ্বাসনালিতে খাবার আটকে মারা গেলেন ঢাবির অধ্যাপক দীপ্তি সাহা

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকালে নাশতা করার সময় শ্বাসনালিতে খাবার আটকে গেলে অধ্যাপক দীপ্তি সাহা হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে তাকে দ্রুত রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

১৫ ঘণ্টা আগে

নাশকতার আশঙ্কা, সর্বোচ্চ সতর্কতা জা‌রি পুলিশ সদর দপ্ত‌রের

জরুরি বার্তায় বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিটের কর্মকর্তাদের নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

১৬ ঘণ্টা আগে