প্রতিবেদক, রাজনীতি ডটকম

গত শুক্রবার ১৩ জেলার ওপর দিয়ে বয়ে যায় মৃদু শৈত্যপ্রবাহ। কিন্তু গতকাল শনিবার শৈত্যপ্রবাহ ছিল শুধু পঞ্চগড় জেলায়। এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় কক্সবাজার জেলার টেকনাফে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আজ রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।
আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের শুরুর দিকে দেশের উত্তরাংশে হালকা বৃষ্টি বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। তবে শেষের দিকে রাত এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে। দেশব্যাপী তাপমাত্রা বাড়লেও চুয়াডাঙ্গা, পঞ্চগড় ও সাতক্ষীরায় তীব্র শীতের কথা জানিয়েছেন প্রতিনিধিরা।
চুয়াডাঙ্গা: কনকনে ঠাণ্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। তীব্র শীত উপেক্ষা করেই পেটের দায়ে কাজে বের হচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা। সব থেকে বেশি কষ্ট পাচ্ছেন মৌসুমের গাছিরা। খেজুর রস সংগ্রহের জন্য ভোর থেকেই বের হচ্ছেন তারা। গতকাল সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোটাভাইরাসের কারণে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন হাসপাতালের আউটডোরে ৫০০-৬০০ রোগী চিকিৎসা নিচ্ছেন।
পঞ্চগড়: দেশের মধ্যে একমাত্র উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহ বয়ে গেলেও সেখানে তাপমাত্রা বেড়েছে। তবে প্রচণ্ড শীতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তেঁতুলিয়া সদরের চা-শ্রমিক সোলেমান আলী বলেন, ‘ঘন কুয়াশা, বাতাস ও শিশিরবিন্দুর কারণে আমরা কাজকর্ম করতে পারি না। বাগানে পাতা কাটতে যাই। কিন্তু শীতের কারণে চলে আসি।’ তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘শনিবার সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ এ জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে।
শ্যামনগর (সাতক্ষীরা): উপকূলীয় এলাকা শ্যামনগরে তীব্র শীতে বেজায় কষ্টে আছেন দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। আটুলিয়া, বুড়িগোয়ালিনী, মুন্সীগঞ্জের মৎস্য পল্লিসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, গরম কাপড় না থাকায় কষ্ট পাচ্ছেন দরিদ্র ও অক্ষম মানুষ।
উপকূলীয় গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নের কয়েকজন বাসিন্দা জানান, গত দুই-তিন দিন তীব্র শীত পড়ছে। নদীর পাশের মানুষের কষ্ট বেশি। এখানে শীত বেশি হলেও কম্বল বিতরণ চোখে পড়ছে না। গতকাল শনিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুন জানান, শ্যামনগর উপজেলার প্রায় চার লাখ জনসংখ্যার মধ্যে অন্তত সাড়ে তিন লাখ নিম্নবিত্ত। তাদের শীতবস্ত্র, খাদ্য ও অর্থসহায়তা দরকার।

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১১ ঘণ্টা আগে
এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা
১২ ঘণ্টা আগে
টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা
১২ ঘণ্টা আগে
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।
১৩ ঘণ্টা আগে