বাংলাদেশে ডিএপি ও পটাশ সার রপ্তানি করতে চায় রাশিয়া

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশে ডিএপি (ডাই অ্যামোনিয়াম ফসফেট) ও পটাশ (মিউরেট অব পটাশ) সার রপ্তানি করতে চায় রাশিয়া। প্রাথমিকভাবে ৪০ হাজার টন ডিএপি ও ৩০ হাজার টন পর্যন্ত পটাশ সার রপ্তানির বিষয়ে আগ্রহের কথা জানিয়েছে দেশটি।

বুধবার (২০ নভেম্বর) কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মন্টিটস্কি। এ সময় তিনি এ প্রস্তাব দেন।

সাক্ষাৎকালে দুই দেশের কৃষি উৎপাদন, কৃষি পণ্য রপ্তানি ও সার বিষয়ে আলোচনা হয়। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের কৃষি খাতে অগ্রগতির প্রশংসা করেন। দেশের কৃষিখাতে রাশিয়ার সহযোগিতা বিশেষ করে সার রপ্তানির বিষয়ে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত রাশিয়ায় উৎপাদিত বিভিন্ন সার বিশেষ করে ডিএপি (ডাই অ্যামোনিয়াম ফসফেট) ও পটাশ (মিউরেট অব পটাশ) সার রপ্তানির প্রস্তাব দেন। কৃষি উপদেষ্টা সার রপ্তানির এ প্রস্তাব স্বাগত জানান। উপদেষ্টা সাশ্রয়ী মূল্যে স্বল্প সময়ে উন্নতমানের সার সরবরাহকারী দেশের সঙ্গে জিটুজি পদ্ধতিতে আমদানির বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানান।

কৃষি উপদেষ্টা দেশের বিভিন্ন মৌসুমি ফল বিশেষ করে কাঁঠাল আমদানির জন্য রাশিয়ার রাষ্ট্রদূতকে বলেন।

সাক্ষাৎকালে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, মন্ত্রণালয় ও রাশিয়ান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিসহ ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সৌরবিদ্যুৎ-সংক্রান্ত এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। পরে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপুল তার বক্তব্যে বৈঠকের সিদ্ধান্ত ও প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়টি জানান।

৭ ঘণ্টা আগে

বিরোধী দলের ভাষা শেখ হাসিনার মতো: মির্জা ফখরুল

সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

৭ ঘণ্টা আগে

হামের চিকিৎসা ব্যয় মেটাতে ৮৯% পরিবারকে ঋণ নিতে হয়েছে: জরিপ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) যৌথভাবে এই জরিপটি পরিচালনা করেছে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরিপের ফল প্রকাশ করা হয়।

৮ ঘণ্টা আগে

স্থানীয় নির্বাচন নিয়ে এখনো সরকারের সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব

সোমবার (৩ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

৮ ঘণ্টা আগে