প্রকৃতি

তারা মাঠে পাড়ে ডিম!

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ জুন ২০২৪, ২০: ১২
শামুকের ডিম

গ্রাম-বাংলার মাঠ-ঘাট, পথের দুপাশ, আসলে রহস্যের ভাণ্ডার। শুধু চোখ-কান খোলা রেখে চললে অনেক রহস্যময় জিনিস চোখে পড়তে পারে। হয়তো জলাপথ ধরে আনমনে পথ চলছেন, হঠাৎ সাদা-সাদা একগুচ্ছ মুক্তোদানার দেখা পেয়ে যেতে পারেন।

শামুকের ডিমগ্রাম-বাংলার মাঠ-ঘাট, পথের দুপাশ, আসলে রহস্যের ভাণ্ডার। শুধু চোখ-কান খোলা রেখে চললে অনেক রহস্যময় জিনিস চোখে পড়তে পারে। হয়তো জলাপথ ধরে আনমনে পথ চলছেন, হঠাৎ সাদা-সাদা একগুচ্ছ মুক্তোদানার দেখা পেয়ে যেতে পারেন। র মাঠ-ঘাট, পথের দুপাশ, আসলে রহস্যের ভাণ্ডার। শুধু চোখ-কান খোলা রেখে চললে অনেক রহস্যময় জিনিস চোখে পড়তে পারে। হয়তো জলাপথ ধরে আনমনে পথ চলছেন, হঠাৎ সাদা-সাদা একগুচ্ছ মুক্তোদানার দেখা পেয়ে যেতে পারেন।

তবে এমন কিছু দেখলে একটু ভালো করে দেখবেন। তাহলেই ভুল ভাঙবে আপনার। ওগুলো আসলে মুক্তোদানা নয়, কয়েক শ খুদে ডিমের সমাবেশ। মাছের ডিমের মতো খুদে নয়, আবার টিকটিকির ডিমের মতোও নয়।

টিকটিকির ডিমের চেয়ে ছোট এই ডিমের ব্যাস বড়জোর ২ মিলিমিটার।

ডিমগুলো ঠিক আইলের ওপরে থাকে না। আইলের নিচের দিকে, পানির কাছাকাছি কাদাটে জায়গায় আটকে থাকে। ভালো করে দেখুন, সবগুলো ডিম একটার সঙ্গে আরেকটা জোড়া লাগানো।

সবগুলো মিলে একটা মুরগির ডিমের আকার নিয়েছে। তবে সচেতন মানুষ হিসেবে তোমার উচিত হবে না, ডিমগুলোতে হাত দেওয়া বা ডিমগুলো তুলে আনা। সেটা যদি তুমি কর তাহলে জেনে রেখো, প্রকৃতির বড় ক্ষতি তুমি করলে। জীববৈচিত্র কিছুটা ধ্বংস হলো তোমার হাতে।

তাই হাত দিয়ে না ছুঁয়ে, কাছ থেকে ডিমের সৌন্দর্যটা উপভোগ করো।

ওহহো, আসল কথাই বলা হয়নি! কিসের ডিম এগুলো? এগুলো আসলে হাট্টিমা টিম টিমের ডিম, যারা মাঠেই ডিম পাড়ে। হাট্টিটিমাটিম কাল্পনিক প্রাণী, কিন্তু শিং আছে, মাঠে ডিম পাড়ে, এমন প্রাণী একটাই আছে—শামুক। শামুকের ডিম যারা দেখেননি কখনো, তারা দুচোখ ভরে ছবিটা দেখে নিন।

শেষ করি শামুকের ডিম সম্পর্কে সুকুমার রায়ের লেখা দিয়ে।

তিনি লিখেছেন, ‘যে ডিম ফুটিয়া ছানা বাহির হয়, সেই ডিমগুলি দেখিতে বড়ই অদ্ভুত। কতগুলি ছোট ছোট পোঁটলা একসঙ্গে মালার মতো বাঁধা থাকে। প্রত্যেকটি পোঁটলার মধ্যে কতগুলি ডিম। এক একটি শামুক অনেকগুলি ডিম পাড়ে—এক শ দেড় শ হইতে দশ বিশ হাজার।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৬ মাসে পুলিশ বাহিনীতে নিয়োগে দলীয়করণ হয়নি: সংসদীয় কমিটি

বিএনপি সরকার গঠনের পর গত ছয় মাসে পুলিশ বাহিনীতে নিয়োগে কোনো ধরনের দলীয়করণ করা হয়নি বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বৈঠকে কমিটি জানিয়েছে, কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ না করে নিরপেক্ষভাবে গত ছয় মাসে পুলিশ নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখ

১ দিন আগে

তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ আগামী বছর থেকে: সংসদীয় কমিটিতে তথ্য

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বৈঠকে মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নকাল ও অর্থবরাদ্দসহ বিস্তারিত তথ্য কমিটির সামনে তুলে ধরা হয়। নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি গ্রহণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা হয়।

১ দিন আগে

কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাগরিককে চড়-লাঠিপেটার ক্ষমতা নেই: আসক

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার

১ দিন আগে

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা হচ্ছে: প্রতিমন্ত্রী শাহে আলম

তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’

১ দিন আগে