ঢাকার বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ ঢাকার অবস্থান পঞ্চম। আইকিউ সূচকে ১৭৪ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। রবিবার সকাল ১০টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। শনিবারের (২ নভেম্বর) মতো আজও বায়ুদূষণে ভয়াবহ অবস্থা বিরাজ করছে পাকিস্তানের শহর লাহোরে।

একিআই সূচকে শহরটির বাতাসের স্কোর ৭৭৮। গতকাল সকাল ১০টায় লাহোর স্কোর ছিল ৮৪৮ যেখানে স্কোর ৩০১ এর বেশি হলেই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচনা করা হয়। রবিবার সকালে তালিয়ার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরটির বাতাসের স্কোর ৫১১।

তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে চীনের উহান এবং মিসরের কায়রো। শহর দুটির বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। রবিবার সকালে ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মহাখালীর আইসিডিডিআরবি এলাকায়। সেখানে বাতাসের স্কোর ১৯৮।

এর পরেই রয়েছে সাভারের হেমায়েতপুর ও গুলশান ২ এর রব ভবন এলাকা। এখানে বাতাসের স্কোর যথাক্রমে ১৯০ ও ১৮২। ‘অস্বাস্থ্যকর’ বাতাস বিরাজ করছে গুলশান বাড্ডা লিংক রোড, তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা, ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও লাখালপাড়া এলাকায়।

সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার বায়ু দূষণের রিয়েল টাইম তথ্য সরবরাহ করে। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকা আলিয়ার সামনে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, চলছে ধাওয়া-পাল্টাধাওয়া

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে শুরু হওয়া সংঘর্ষে এখনও চলমান রয়েছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

৬ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষ, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস নেগরি সিমবিলান পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, নিহত ও আহত বাংলাদেশিদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

৭ ঘণ্টা আগে

ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত কয়েকজন

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হওয়া এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

৭ ঘণ্টা আগে

কৃষক কার্ডের জন্য ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ তালিকার নির্দেশ প্রধানমন্ত্রীর

কৃষক কার্ড কর্মসূচির আওতায় সরকারি সহায়তা প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে দিতে আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষক কার্ড কর্মসূচি-সংক্রান্ত এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা

৮ ঘণ্টা আগে