প্রতিবেদক, রাজনীতি ডটকম

রোববার (৬ অক্টোবর) থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে কমতে পারে। ঢাকাসহ মধ্যাঞ্চলে প্রথমে পরে কমবে দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলে।
শনিবার (৫ অক্টোবর) এমন তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ শাহানাজ পারভীন। তিনি বলেন, ঢাকাসহ মধ্যাঞ্চলে রোববার থেকে বৃষ্টিপাত কমবে। এরপর দক্ষিণাঞ্চল, তারপর বৃষ্টিপাত কমবে উত্তরাঞ্চলে।
আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশ-পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে মৌসুমি অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।
রোববার ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সোমবার (৭ অক্টোবর) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
মঙ্গলবার (৮ অক্টোবর) ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।
শনিবার দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চাঁদপুরে ২৮২ মিলিমিটার। ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৭৯ মিলিমিটার।

মো. মাহবুবুল আলম ২০২৪ সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকারের সময়ে বিটিভি মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন দুই বছর মেয়াদে। বৃহস্পতিবারই জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে তার অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
১৮ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করা হয়েছে। নির্ধারিত দিনেই শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও প্রচলিত অন্যান্য মাধ্যমে ফল জানতে পারবেন।
১৮ ঘণ্টা আগে
খসড়া আইনে বাহিনীর দায়িত্বে বড় ধরনের পরিবর্তন না থাকলেও জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে কয়েকটি নতুন বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন— এসআরবির কোনো সদস্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অসদাচরণ বা হয়রানির অভিযোগ সরাসরি করতে পারবেন সাধারণ নাগরিক। এসব অভিযোগ গ্রহণ, তদন্ত ও
১৮ ঘণ্টা আগে
জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফেরানোর পরিবেশ তৈরির লক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের গোপন তৎপরতা চালানোর খবরের প্রেক্ষাপটে চবি প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষকদের তালিকায় চবির ৯ শিক্ষকের নাম পাও
১৯ ঘণ্টা আগে